Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: September 7, 2023 | 3:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জীবনাদর্শ থেকে দেশাত্ববোধের চেতনায় উজ্জ্বীবিত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই তার জন্মবার্ষিকী উদযাপন স্বার্থক হবে। জেনারেল ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা (শাহীন কামালী-মইনুল ইসলাম)’র দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
জালালাবাদ ভবনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য (সিলেট) হেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকায় মদিনার আলো’র সম্পাদক আব্দুল ওয়াহিদ টুপন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা-লেখক সুব্রত বিশ্বাস।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিব মামুন, মিজানুর রহমান শেফাজ, সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুর করিম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সিলেট সদর সমিতির সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি। মুনাজাতে বঙ্গবীর জেনারেল ওসমানীসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অসামন্য অবদানে জাতি স্বাধীনতার স্বাদ পেয়েছিলো। তিনি কোন বিশেষ এলাকার নয়। আজীবন দেশ ও মাটির জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন। তাঁর সঠিক মূল্যায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ