বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের যৌথ বৈঠক
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিংসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশন যোগদানে নিউইয়র্ক আগমন উপলক্ষে গত ১৫ সেপ্টেম্বর রাত ১০টায় জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী এক বিশেষ জরুরী বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমনকে স্মরণকালের স্বার্থক সফল সফর হিসেবে পরিনত করতে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিভিন্ন স্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের সহযোগীতা কামনা করা হয়।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি