গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারির পরামর্শ গণতন্ত্র সহজ নয়

ডেস্ক: মিয়ানমারের পার্লামেন্টে অংশ নেয়ার প্রাক্কালে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বেশ কিছু পরামর্শ দিয়েছেন। হিলারি বলেছেন, গণতন্ত্র সহজ বিষয় নয়। যুক্তরাষ্ট্রে ফরাসি পরিচালক লুক বেসন পরিচালিত নোবেল বিজয়ী সু চির জীবনের ওপর নির্মিত ‘দি লেডি’র প্রিমিয়ার অনুষ্ঠানে হিলারি সু চির ভূয়সী প্রশংসা করেন। সোমবার রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে হিলারি বলেন, তার সঙ্গে সমপ্রতি একটি টেলিফোন আলাপের সময় আমি বলেছি- তিনি এখন একজন আইকন থেকে রাজনীতিবিদে রূপান্তরিত হচ্ছেন। আমি জানি সেটা খুব সহজ কাজ নয়। মোশন পিকচার্স এসোসিয়েশন অব আমেরিকার সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এখন আপনি পার্লামেন্টে যাবেন এবং সেখানে নানা ব্যাপারে আপস করতে শুরু করবেন। এটাই হচ্ছে গণতন্ত্র। এটা কোন খারাপ শব্দ নয়। তিনি বলেন, আমি সু চিকে বলেছি, তার সঙ্গে তীব্র মতবিরোধ রয়েছে এখন এমন মানুষের সঙ্গেও তাকে কাজ করতে হবে। তবে এটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় করা প্রতিশ্রুতির অংশ। মানবজমিন
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের