Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড় থেকে স্যান্টোরাম সরে দাঁড়ানোয় কতটা সুবিধা পাবেন মিট রমনি?

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: April 11, 2012 | 5:12 PM

মিট রমনি, রিক স্যান্টোরামমিট রমনি, রিক স্যান্টোরাম

নিউইয়র্ক, পেনসিলভানিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়াসহ গুরুত্বপূর্ণ ১৭টি অঙ্গরাজ্যের প্রাইমারি (প্রাথমিক বাছাই) বাকি থাকতেই রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড় থেকে রিক স্যান্টোরামের সরে দাঁড়ানোর ঘটনায় চমক আছে। এর ফলে আগস্ট মাসে ফ্লোরিডায় অনুষ্ঠেয় রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় সম্মেলনের আগেই প্রেসিডেন্ট পদে মিট রমনির প্রার্থিতা কার্যত নিশ্চিত হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী হিসেবে এটি বাড়তি কোনো সুবিধা এনে দেবে কি রমনিকে?
রিপাবলিকান পার্টির প্রার্থিতা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় রমনির এখন আর সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই বলে মনে করেন ক্লেয়ারমন্ট ম্যাকিনা কলেজের অধ্যাপক জন পিটনি। তিনি বলেন, তাঁর (রমনি) সক্রিয় থাকা প্রয়োজন, যদি তিনি শুধু রাজনৈতিক সংবাদ প্রচারের ক্ষেত্রে প্রেসিডেন্ট ওবামার ওপর কর্তৃত্ব করতে চান।
জন পিটনি বলেন, ‘১৯৯৬ সালে মনোনয়ন নিশ্চিত করার পর রিপাবলিকান প্রার্থী বব ডোল প্রচারণা বন্ধ করে দিয়েছিলেন। এ সুযোগে নিজের পক্ষে জনমত বাড়াতে সক্ষম হয়েছিলেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী বিল ক্লিনটন। রমনি এমন ঘটনার মুখোমুখি হতে নিশ্চয়ই চাইবেন না।’
ক্লেয়ারমন্ট ম্যাকিনা কলেজের অধ্যাপক জানান, রিপাবলিকান পার্টির প্রধান অংশ কট্টর ডান ও রক্ষণশীল খ্রিষ্টানরাই ছিল স্যান্টোরামের শক্তির মূল ভিত্তি। এ গোষ্ঠীটি রমনিকে অবিশ্বাস ও সন্দেহের চোখে দেখে। তাদের কাছে টানাই হবে এখন রমনির প্রধান কাজ।
যুক্তরাষ্ট্রের এমরি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যালান আব্রামোভিটজ বলেন, ‘এখন রমনি রিপাবলিকান পার্টির মধ্যকার ঐক্যের প্রতি মনোযোগী এবং ওবামার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে পারবেন।’
আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্টিফেন স্মিডটের বক্তব্য ‘স্যান্টোরামের সরে দাঁড়িয়ে মিট রমনির পথ পরিষ্কার করে দিয়েছেন।’
তবে স্যান্টোরামের সরে যাওয়া কিংবা রমনির প্রার্থিতা চূড়ান্ত হওয়া—দুটির কোনোটিতেই বিস্মিত নয় ওবামা শিবির। প্রেসিডেন্ট ওবামার পুনর্নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক জিম মেসিনা বলেন, শেষ পর্যন্ত রমনি তাঁর প্রতিদ্বন্দ্বিদের পাহাড় পরিমাণ নেতিবাচক প্রচারণার মাধ্যমে পরাজিত করতে পেরেছেন এর মধ্যে বিস্ময়ের কিছু নেই। এক বিবৃতিতে তিনি বলেন, ‘তিনি (রমনি) বা তাঁর বিশেষ স্বার্থগোষ্ঠী নেতিবাচক প্রচারণার মাধ্যমে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার সামর্থ্য রাখেন না। মার্কিন নাগরিকেরা তাঁকে (রমনি) অনেক দেখেছে। এর মধ্যে কম লোকই তাঁকে পছন্দ করে। এর চেয়েও কম লোক তাঁকে বিশ্বাস করে।’
এত দিন পেছন থেকে মিট রমনিকে সমর্থন দেওয়া রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বড় অংশ স্যান্টোরামের সরে দাঁড়ানোর ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন। রিপাবলিকান দলের ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রিনস প্রাইবাস স্যান্টোরামের প্রস্থানকে ‘প্রশংসনীয়’ বলে মন্তব্য করেছেন।
এদিকে রিপাবলিকান পার্টির প্রভাবশালী রক্ষণশীল নেতারা মিট রমনির প্রচারণায় রিক স্যান্টোরামকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন। ফ্যামিলি রিসার্চ কাউন্সিলের প্রধান টনি পারকিন্স বলেন, ‘যদি তারা (রমনি শিবির) সফল হতে চায়, তাহলে স্যান্টোরামকে নির্বাচনী প্রচারণায় ব্যবহারের জন্য পথ খুঁজে বের করা উচিত। রমনির পক্ষে জনমতকে প্রভাবিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।’ এএফপি, পলিটিকো ডট কম।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV