কংগ্রেসম্যান ক্রাউলির বিস্ময় প্রকাশ
এনা: রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস’র গাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় বিস্ময় প্রকাশ করলেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কংগ্রেসে সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ ওয়েজ অ্যান্ড মীন্স কমিটির প্রভাবশালী সদস্য কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি। তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি যত দ্রুত দূর করা সম্ভব হবে ততই গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহত হবে। ১২ই এপ্রিল অপরাহ্নে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদলের নেতৃত্বে এক প্রতিনিধি দল কংগ্রেসম্যানের ব্রঙ্কস্থ ডিস্ট্রিক্ট অফিসে সাক্ষাৎ করেন ক্রাউলির সঙ্গে। এ সময় হৃদ্যতাপূর্ণ পরিবেশে ঘণ্টাখানেক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হয় কংগ্রেসম্যানের সঙ্গে। বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার শুভেচ্ছাও পৌঁছে দেন বাদল। বেগম জিয়ার পক্ষ থেকে কংগ্রেসম্যানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে ক্রাউলি বলেন, সামনের বছর নভেম্বরে তার নিজের নির্বাচন সম্পন্ন হওয়ার পরই বাংলাদেশ যাবেন। ক্রাউলিকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে বিএনপির শীর্ষনেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের এবং গ্রেপ্তার-নির্যাতনের তথ্য, সাংবাদিক দম্পতি হত্যায় জড়িতরা এখনও গ্রেপ্তার না হওয়া, মিডিয়ার ওপর স্বৈরাচারী কায়দায় দমন-পীড়ন, অফিস-আদালতে সীমাহীন দুর্নীতির তথ্য অবহিত করেন প্রতিনিধি দল। মি. ক্রাউলিকে আরও জানানো হয়, তারেক রহমানকে মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করার ষড়যন্ত্র চলছে-যাতে তিনি সামনের নির্বাচনে প্রার্থী হতে না পারেন। আরও জানানো হয়, সীমান্তে ভারতীয় বাহিনীর লোকজন নির্বিচারে বাংলাদেশীদের অপহরণ ও হত্যা করছে, ভারত সৎ প্রতিবেশীসুলভ আচরণের পরিবর্তে টিপাইমুখ বাঁধের মাধ্যমে বাংলাদেশের বিরাট একটি অংশকে মরুভূমিতে পরিণত করছে। এ সময় ভারতীয় কংগ্রেসনাল ককাসেরও চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি উল্লেখ করেন, গত জানুয়ারিতে তিনি ভারত সফর করেছেন। সে সময় টিপাইমুখ বাঁধসহ সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কেয়ারটেকার সরকারের দাবিতে বিএনপিসহ বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে কংগ্রেসম্যান ক্রাউলি প্রতিনিধি দলকে বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন তিনি। বৈঠক শেষে বার্তা সংস্থা এনাকে এসব তথ্য জানান তারেক পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বাদল।
কংগ্রেসম্যান ক্রাউলি বিএনপি নেতা তারেক রহমানের শারীরিক খোঁজ-খবরও জানতে চান এ সময়। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন তারেক পরিষদের সহসভাপতি তোফাজ্জল হোসেন এবং যুগ্ম মহাসচিব জসীমউদ্দিন ও হেলালউদ্দিন মজুমদার।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests