যুক্তরাষ্ট্রে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় বাংলাদেশি তরুণ রিদোয়ান নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউজার্সির কর্মস্থল থেকে নিউইয়র্কের বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বাংলাদেশি তরুণ মোহাম্মদ রিদোয়ান হকের। নিহত মোহাম্মদ রিদোয়ান হক (২৩) অ্যামাজনে কাজ করতেন। ৫ নভেম্বর রোববার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
নিউজার্সির কর্মস্থল থেকে স্কুটারে বাসায় ফিরছিলেন রিদোয়ান। এসময় পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মা-বাবার একমাত্র ছেলে রিদোয়ান বসবাস করতেন নিউইয়র্কের ব্রুকলিনে পরিবারের সঙ্গে। তার বাবা মো. আনসারুল হক খোকন বহুবছর আগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী। রিদোয়ানের একমাত্র বোন নিউইয়র্কে চিকিৎসক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
৬ নভেম্বর নিউইয়র্কে ওজনপার্কের মসজিদ আল আমানে নামাজে জানাজা শেষে পরদিন ওয়াশিংটন মেমোরিয়ালে তার মরদেহ দাফন করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল