মার্কিন ২ কমান্ডারের হুঁশিয়ারি:কোরআন পোড়ানো হলে আফগানিস্তানে মার্কিন সেনাদের জীবন বিপন্ন হবে
ইউএসএ নিউজ ডেস্ক: ফ্লোরিডায় একটি গীর্জায় পবিত্র কোরআন পোড়ানো হলে আফগানিস্তানে মার্কিন সেনাদের জীবন বিপন্ন হবে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আফগানিস্তানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের দু’জন সিনিয়র কমান্ডার। তারা হলেন আফগানিস্তানে মার্কিন সেনাদের শীর্ষ কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস ও ন্যাটো বাহিনীর প্রশিক্ষণে নিয়োজিত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম ক্যাল্ডওয়েল।
গতকাল আল জাজিরা ও বিবিসি এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১১ই সেপ্টেম্বর বিশ্ববাণিজ্য কেন্দ্রে বোমা হামলার ৯ম বার্ষিকী। ওইদিন ফ্লোরিডার গেইনসভিলে অবস্থিত ডাভ ওয়ার্ল্ড আউটরিচ সেন্টার গীর্জায় পবিত্র কোরআন পোড়ানোর সংকল্পে অটুট টেরি জোনস নামে এক যাজক। ওই ঘটনা ঘটানো হলে তাতে বিশ্বের মুসলমানদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হবে। সে উত্তেজনা দমিয়ে রাখা কঠিন হবে। এমন হুঁশিয়ারি দিয়ে ওই দুই কমান্ডার বলেছেন, এর ফলে উত্তপ্ত আফগানিস্তানে এখনও মার্কিন সেনারা মোতায়েন আছে। মুসলমানদের ক্ষেপিয়ে তোলা হলে তাতে আফগানিস্তানে ওইসব মার্কিন সেনার জীবন থাকবে ভীষণ ঝুঁকির মুখে। জেনারেল ডেভিড পেত্রাউস বলেছেন, মুসলমানদের মধ্যে সৃষ্ট প্রতিক্রিয়া শুধুমাত্র কাবুলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তা ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। পবিত্র কোরআন পোড়ানোর খবরে এরই মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলে উত্তেজনা দেখা দিয়েছে। শত শত আফগান নাগরিক কাবুলে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এ সময়ে তারা স্লোগান দিয়েছেন ‘আমেরিকা নিপাত যাক’। জেনারেল পেত্রাউস বলেছেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো হলে মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা বিশ্বের ১৫০ কোটি মুসলমানের কাছে পৌঁছনোর যে প্রচেষ্টা শুরু করেছেন তা ব্যাহত হবে। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম ক্যাল্ডওয়েল সিএনএনকে বলেছেন, আল কোরআন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ। ফলে যখন কেউ বলে সে ওই ধর্মগ্রন্থ পোড়াতে যাচ্ছে তখন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতেই পারে। এরই মধ্যে এ নিয়ে বিশ্বব্যাপী নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। লোকজনের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, ইসলামের বিরুদ্ধে ওই রকম অসম্মানজনক কর্মকাণ্ড মার্কিন সরকারের ক্ষমার চোখে দেখার কোন পথ নেই।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি