Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: November 27, 2023 | 11:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিনের মার্কিন যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে এক গণসংবর্ধনা দেওয়া হয়। গত ২৪শে নভেম্বর সন্ধ্যায় এ্যাষ্টোরিয়াস্থ হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্টের মিলানায়তনে বাংলাদেশের মীরসরাই উপজেলা পরিষদে চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জসিম উদ্দিন স্বপরিবারের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র আসেন। তার এই আগমনে আমেরিকা প্রবাসী বন্ধুমহল এর পক্ষ থেকে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ। সভা পরিচালনা করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও চট্টগ্রাম সমিতির সাবেক নির্বাচন কমিশনার ও উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু। সভায় বক্তব্য করেন নাসির আহমেদ, ফখরুল ইসলাম, আজাহারুল হক মিলন, হাজী আব্দুর রহমান, লিয়াকত আলী, আজাহারুল হক খোকা, বজলুল ইসলাম, শফিউল আলম, ফেরদৌস আলম, আবদুল মোতালেব, জেসমিন আক্তার চৌধুরী, রেজবী আহমেদ, এনাম উদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মিজানুর রহমান, মনিরুল ইসলাম, মোমিন সরকার প্রমুখ। সভায় প্রবাসী বন্ধুমহলের পক্ষথেকে ক্রেষ্ট উপহার দিয়ে সম্মান জানানো হয়।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, গত করোনা মহামারীর সময় আমার উপজেলা মীরসরাইতে জীবনবাজী করে সকলের দুয়ারে দুয়ারে খাদ্য ও ঔষুধ যথাযথ ভাবে পৌছে দিয়েছি, আমার উপজেলায় কোন লোক খাদ্য অভাবে মারা যায় নাই, যাদের বাড়ীঘর তৈরীতে কোন অসুবিধায় পড়তে হয় তাদের সাহায্য করেছি। মীরসরাই উপজেলা একটি আদর্শ উপজেলা। সকলের সুখে দুখে আমরা পাশে থাকি, আমি ও আমার উপজেলার মানুষ পৃথিবীর সব জায়গায় চাকুরী করেন, তাদের পরিবারের কোন অসুবিধা হলে বা কোন বিপদে পড়লে আমার সাথে দেখা করতে বলবেন। আমার উপজেলা পরিষদের অফিস আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আর আপনারা প্রবাসী চট্টগ্রামবাসী বাংলাদেশে আসলে আমার অফিসে আপনাদের আমন্ত্রন রইল। আজ প্রবাসী বন্ধু মহলের দেওয়া এই সংবর্ধনায় আমি আনন্দিত এবং সকলকে ধন্যবাদ জানাই।
শেষে তানভীর আহমেদ সজিবের সুরেলা কন্ঠে গান পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV