Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট কোরীয় বংশোদ্ভূত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জিম ইয়ং কিম

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: April 17, 2012 | 8:03 AM

Details

বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রধান হিসাবে কোরীয় বংশোদ্ভূত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জিম ইয়ং কিমকেই নিয়োগ দেয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার নাম প্রস্তাব করেছিলেন। কোরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিম কিম নিউ হ্যাম্পশায়ারে একটি কলেজের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

৫২ বছর বয়সী কিম বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিচ্ছেন আগামী ১ জুলাই। বর্তমানে বিশ্বব্যাংকের প্রধানের দায়িত্ব পালন করছেন রবার্ট জোয়েলিক। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মনোনীত প্রার্থী হিসাবে বিশ্ব ব্যাংকের শীর্ষ পদে এসেছিলেন।

১৯৪৪ সালে বিশ্ব ব্যাংক গঠনের পর থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরাই এর প্রধানের দায়িত্ব পালন করে আসছে। উন্নয়নশীল দেশগুলো এবার পরিবর্তন চাইলেও কিমকে নিয়োগের সিদ্ধান্তের মধ্য দিয়ে আগের ধারাই অব্যাহত থাকলো।

তবে বিশ্ব ব্যাংকের ইতিহাসে এবাই প্রথম যুক্তরাষ্ট্রের মনোনীত প্রার্থীকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এবার কিমের প্রতিদ্বন্দ্বি হিসাবে ছিলেন নাইজেরিয়ার অর্থমন্ত্রী নগচি ওকোনজো-আইয়েলা এবং কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী ও নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসে আন্তনিও ওকাম্পো।

সোমবার ব্যাংকের ২৫ সদস্যের বোর্ডসভায় পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ, জাপান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ বেশ কয়েকটি উন্নয়নশীল দেশ নগচি ওকোনজো-আইয়েলাকে সমর্থন দিলেও শেষ পর্যন্ত ভোটে পেরে ওঠেননি তিনি। চূড়ান্ত বিজয়ের পথে দুই উদীয়মান অর্থনীতি ভারত ও চীনের সমর্থন পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রার্থী কিম।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV