নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও কনসুলেটের পহেলা বৈশাখ উদযাপন

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং কনসুলেট অফিস যৌথভাবে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছে। পহেলা বৈশাখ উদ্যাপন অনুষ্ঠানে বক্তৃতা করেন মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, কনসাল জেনারেল শাব্বির আহ্মদ চৌধুরী। এতে ভারতসহ বিভিন্ন দেশের অতিথিবৃন্দরা শুভেচ্ছা বক্তৃতা করেন।
অনুষ্ঠানের শুরুতে বর্ষ বরনের গান ও লোক সঙ্গীত পরিবেশন করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে মিশন ও কনসুলেটের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন পরিবার থেকে তৈরী বাঙালী পিঠা পরিবেশন করা হয়। এ ছাড়া খিচুরী-ইলিশের নৈশভোজ আয়োজন করা হয়। গোটা অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সঞ্চালনা করেন মিশনের মিনিস্টার (কালচারাল) অধ্যাপক মমতাজউদদীন আহমদ।
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency