উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ পালিত
বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ১৪ এপ্রিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বৎসর পূর্তি উপলক্ষে দূতাবাস কর্তৃক গৃহীত অনুষ্ঠানমালারও অংশ। আমেরিকায় সফররত মাননীয় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এম.পি. উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং ওয়াশিংটন ডিসি এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস পরিবারের সদস্য এবং ওয়াশিংটনস্থ প্রবাসী বাঙালী শিল্পীগণ কোরাসে ঐতিহ্যবাহী বর্ষবরণের গান ‘‘এসো হে বৈশাখ, এসো এসো,’’ ও দেশাত¦বোধক গান পরিবেশন করে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রদূত কাদের তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন, নতুন বছর যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বের সকল দেশে বসবাসরত বাঙালীদের এবং স¦দেশে তাদের নিকটজনদের জীবনে আরও সমৃদ্ধি নিয়ে আসবে। পহেলা বৈশাখকে বাংলা দিনপঞ্জীর একটি অত্যন্ত আবেগঘন দিবস হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এ দিনটি আমাদের জীবনে নতুন স¤ভাবনার বার্তাবহনকারী দিনস¦রূপ। রাষ্ট্রদূত কাদের আশা প্রকাশ করেন, বাংলাদেশ দূতাবাসসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিনè স্থানে পহেলা বৈশাখ উদ্যাপনের মাধ্যমে আমরা বহির্বিশ্বে বেড়ে উঠা নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির বিভিনè দিকের সাথে পরিচয় করিয়ে দিতে পারব।
বাংলাদেশ দূতাবাস এ বৎসর প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে গড়ে উঠা চারটি সংগঠনকে যুক্তরাষ্ট্রে বাঙ্গালী সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরার বিশেষ অবদানস¦রূপ স¦ীকৃতি প্রদান করেছে। এ সংগঠনগুলো হলো, একতারা ঃ বাংলা লোকসঙ্গীতকে প্রসারিত করার জন্য, দৃষ্টিপাত ডিসিঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিঃ বাংলাদেশের ঐতিহ্যবাহী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রচারণা করার জন্য এবং বিসিসিডিআই-বাংলা স্কুলঃ নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাংলা ভাষা শিক্ষা দেয়ার জন্য। উক্ত সংগঠনগুলোকে রাষ্ট্রদূত আকরামুল কাদের প্রত্যয়নপত্র ও বিজয়ের ৪০ বৎসর স¥ারকমুদ্রা প্রদান করেন। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিক, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিদেশী নাগরিক উপস্থিত থেকে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।অনুষ্ঠানে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests