Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ‘মহাজনের নাও’ গীতিনাট্য মঞ্চস্থ

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: April 17, 2012 | 12:20 PM

ওয়াশিংটন ডিসি , বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ১৫ এপ্রিল বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এবং বৃহত্তর ওয়াশিংটন এলাকার প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘একতারা’র যৌথ উদ্যোগে স্থানীয় এক থিয়েটারে ‘মহাজনের নাও’ গীতিনাট্য মঞ্চস্থ হয়। এই গীতিনাট্যটি তিন শতাধিক দর্শকশ্রোতা উপভোগ করেন যার মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র সরকারের বিভিনè দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশী কূটনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদ এবং প্রবাসী বাংলাদেশী।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের তাঁর স¦াগত বক্তব্যে বলেন, বাংলাদেশের সংস্কৃতির রয়েছে এক গৌরবোজ্জ¦ল ইতিহাস। তিনি বলেন ‘‘মহাজনের নাও শাহ্ আবদুল করিমের ¯মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা এবং একই সাথে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধিশালী দিকগুলো তুলে ধরবার প্রয়াস’’। বাংলাদেশের আর্থসামাজিক উনèয়নে প্রবাসী বাংলাদেশীদের গৃহীত বিভিনè পদক্ষেপ এবং রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উনèয়নে গুরুত¦পূর্ণ অবদান রাখার জন্য রাষ্ট্রদূত কাদের প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করেন। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত¦পূর্ণ স¤পর্কের উল্লেখ করে রাষ্ট্রদূত কাদের বলেন এই দুই বন্ধুপ্রতীম দেশ বিভিনè ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরো গভীরতর করার জন্য একত্রে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর উদ্যাপনের এই বিশেষ উপলক্ষে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অব্যাহতভাবে একযোগে কাজ করে যেতে আগ্রহী।

মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর আউটরিচ ও ডায়াসপোরা বিষয়ক সিনিয়র এডভাইজার মিতুল দেশাই মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্যে তিনি মার্কিন রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ হিসেবে উল্লেখ করে জনাব দেশাই বলেন বাংলাদেশের আর্থসামাজিক উনèয়নে মার্কিন সরকার গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী।

বাউল স্রাট শাহ্ আবদুল করিম এর জীবন ও কর্মের উপর নির্মিত এই গীতিনাট্যটি গ্রাম বাংলার সংস্কৃতির বিভিনè গুরুত¦পূর্ণ দিকসমূহ তুলে ধরে । বিদেশী দর্শকদের সুবিধার্থে ইংরেজী সাব-টাইটেল ব্যবহার করা হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সাথে পল্লী গান এবং এই গানগুলোর মানবতা ও অসাম্প্রদায়িক বিষয়বস্তু দর্শকশ্রোতাদের মুগ্ধ করে।  বাংলাদেশ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এম.পি. এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। এই গীতিনাট্যের মাধ্যমে বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হলো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV