Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিজ্ঞানীদের তথ্য : বিশ্বের কিছু হিমবাহ গলছে না বরং পুরু হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: April 17, 2012 | 3:03 PM

 

 বিশ্বের কিছু বড় হিমবাহ গলছে না, বরং পুরু হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্ব দিন দিন উষ্ণ হয়ে উঠতে থাকায় হিমবাহের বরফ গলে যাচ্ছে বলে যে কথা শোনা যাচ্ছিল, এর মধ্যে আশাব্যঞ্জক এই তথ্য দিয়েছেন ফ্রান্সের একদল বিজ্ঞানী। গত রোববার নেচার জিওসায়েন্স সাময়িকীতে তাঁদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়।
বিজ্ঞানীদের দাবি, উপগ্রহের (স্যাটেলাইট) মাধ্যমে ইয়ারকান্দ নদীর চীন অংশ থেকে সিন্ধু নদের পাকিস্তান অংশের মধ্যবর্তী কারাকোরাম এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত হিমবাহ পর্যবেক্ষণ করে তাঁরা এসব তথ্য পেয়েছেন। বিজ্ঞানীরা ওই এলাকার পাঁচ হাজার ৬১৫ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে এই গবেষণামূলক পর্যবেক্ষণ চালান। হিমালয়ের পশ্চিমাঞ্চলে রয়েছে কারাকোরাম। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টুর অবস্থান সেখানে।
বিজ্ঞানীদের তথ্যমতে, অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বাইরে বিশ্বের অন্যান্য স্থানে যে বরফের স্তর রয়েছে, এর মধ্যে তিন শতাংশ বরফ রয়েছে কারাকোরামের হিমবাহে। বিশ্বের অন্যান্য স্থানে হিমবাহের বরফ গলে যেখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার মতো বিপত্তি ঘটাচ্ছে, সেখানে হিমালয়ের ওই অঞ্চলের হিমবাহ উল্টো পুরু হয়ে ওঠার কারণ অবশ্য বিজ্ঞানীদের কাছে পরিষ্কার নয়।
এই গবেষণা চালাতে গিয়ে ফ্রান্সের গ্রেনোবল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ২০০০ থেকে ২০০৮ সালের মধ্যে উপগ্রহের মাধ্যমে ধারণ করা ওই এলাকার ত্রিমাত্রিক ছবিগুলো বিশ্লেষণ করেন। এতে দেখা গেছে, এই কয়েক বছরে এসব হিমবাহের ঘনত্ব না কমে বরং বছরে গড়ে শূন্য দশমিক ১১ মিলিমিটার করে বেড়েছে।
ওই বিশ্ববিদ্যালয়ের জুলি গারডেল বলেন, ‘বিশ্বের অন্যান্য স্থানের চেয়ে কারাকোরামের পরিস্থিতি দৃশ্যত অন্য রকম। এখানে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় ধরে সেখানকার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।’ তিনি বলেন, ‘তার মানে এই নয় যে বিশ্ব উত্তপ্ত হয়ে উঠছে না।’
এর আগে গত ফেব্রুয়ারিতে নেচার সাময়িকীতে প্রকাশিত মার্কিন নেতৃত্বাধীন গবেষণাবিষয়ক নিবন্ধে বলা হয় হয়, হিমালয়ে উল্লেখযোগ্য হারে বরফ কমেছে। তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য ছিল না। এএফপি।প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV