Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

বৃটিশ সাম্রাজ্যের গোপন নথি প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: April 18, 2012 | 5:24 PM

ডেস্ক: বৃটিশ সাম্রাজ্যের শেষের দিকের গোপন বেশ কিছু নথি গতকাল জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। এসব নথির মাধ্যমে ওই সময়ের বৃটিশ সাম্রাজ্যের নানা অসঙ্গতির বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।  এসব গোপন নথির অস্তিত্বই এতদিন পর্যন্ত জানা ছিল না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এসব নথি বৃটিশ ঔপনিবেশের সময়কার ৮৮০০ অত্যন্ত স্পর্শকাতর গোপন রেকর্ডের অংশবিশেষ বলে বিবেচনা করা হয়। এসব নথি প্রকাশের পরপরই শিক্ষাবিদ, আইনজীবী এবং সাংবাদিকরা বৃটিশ সাম্রাজ্যের নানা অপকর্মের সন্ধানে এর উপর হুমড়ি খেয়ে পড়েছেন। বিশেষ করে কেনিয়াতে ১৯৫০ এর দশকে মাও মাও বিদ্রোহীদের দমন করতে বৃটিশ শাসকরা যে হত্যা, নির্যাতন আর অত্যাচার চালিয়েছিল সে বিষয়ের তথ্য প্রমাণের জন্য সবাই আগ্রহী হয়ে উঠেছেন। ওই সময় হাজার হাজার আটকের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাদা হোসাইন ওনয়াঙ্গ ওবামাও ছিলেন। ন্যাশনাল আর্কাইভস রেকর্ডস বিশেষজ্ঞ এডওয়ার্ড হ্যাম্পশায়ার বলেছেন, এসব নথিতে মসলাদার তথ্যের অনুসন্ধান করার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তবে এর সত্য-মিথ্যা যাচাই করতে ঐতিহাসিকদের আরও সময় অপেক্ষা করতে হবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV