Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বিশ্বের অন্যতম ধনকুবের ও মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট ক্যানসারে আক্রান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: April 18, 2012 | 5:34 PM

ওয়ারেন বাফেটওয়ারেন বাফেট

বিশ্বের অন্যতম ধনকুবের ও মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট প্রোস্টেট (মূত্রাশয়ের গ্রন্থিবিশেষ) ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। গত মঙ্গলবার এ কথা ঘোষণা করে তিনি আভাস দেন, ক্যানসারের কারণে নিজ বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই। বিনিয়োগের ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘ওরাকল অব ওমাহা’ নামে পরিচিত ৮১ বছর বয়সী পুঁজিপতি ওয়ারেন বাফেট বলেন, ‘ক্যানসার ধরা পড়লেও আমি বেশ ভালোই আছি।’ প্রভাবশালী ফোর্বস  সাময়িকীর বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় গত মাসে তিনি তৃতীয় স্থান লাভ করেন। তিনি প্রায় চার হাজার ৪০০ কোটি (৪৪ বিলিয়ন) মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদের অধিকারী। নিজ প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের কাছে লেখা এক চিঠিতে বাফেট জানান, তিনি প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তাঁর এ ক্যানসার ধরা পড়ে। আগামী মধ্য-জুলাই থেকে তিনি বিকিরণ পদ্ধতির (রেডিয়েশন) চিকিৎসা নেওয়া শুরু করবেন। দেহের অন্য স্থানে ক্যানসার ছড়িয়ে পড়েনি বলেও জানান তিনি। বাফেট বলেন, ‘চিকিৎসকেরা যে ভালো খবরটি দিয়েছেন তা হচ্ছে, আমার শারীরিক অবস্থা স্নায়বিক দুর্বলতা সৃষ্টি করার মতো নয়। জীবনের জন্য হুমকিও নয় এটি।’ তিনি আরও বলেন, দুই মাস ধরে তাঁর নিয়মিত বিকিরণ চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তাঁর ভ্রমণের বিষয়টি সীমিত হয়ে পড়লেও প্রাত্যহিক কাজকর্মে পরিবর্তন আসবে না। এএফপি।প্রথম আলো

ট্যাগ:
Situs Streaming JAV