Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে নারী ভোটারদের কাছে বারাক ওবামা বেশি জনপ্রিয়

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: April 18, 2012 | 5:40 PM

Details

যুক্তরাষ্ট্রে নারী ভোটারদের কাছে বারাক ওবামা বেশি জনপ্রিয়। এক্ষেত্রে তার থেকে পিছিয়ে রয়েছেন  প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী মিট রমনি। মঙ্গলবার প্রকাশিত রয়টার্স-ইপসোসের এক  যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চালানো ওই জরিপে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে ৫১ শতাংশ ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। অপরদিকে প্রেসিডেন্ট হিসেবে ওবামার প্রতিদ্বন্দ্বী রমনিকে পছন্দ করেছে ৩৭ শতাংশ নারী ভোটার। এর আগে সোমবার প্রকাশিত অপর এক  জরিপে সাধারণ ভোটাদের মধ্যে ৪৭ শতাংশ ওবামার পক্ষে ও ৪৩ শতাংশ রমনির পক্ষে তাদের সমর্থন প্রকাশ করেছিলেন।

গত সপ্তাহে একটি ডেমক্র্যাটিক ক্যাবল টেলিভিশনের একজন উপস্থাপক মন্তব্য করেছিলেন, রমনির স্ত্রী অ্যান অর্থনৈতিক সঙ্কট বিষয়টি কী তা কখনোই বুঝতে পারবেন না। কারণ, তিনি  কর্মজীবী ছিলেন না। ডেমক্র্যাট উপস্থাপকের মন্তব্যের সূত্র ধরে যুক্তরাষ্ট্রের সমাজে নারীর ভূমিকা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে।

অ্যান দাবি করেন, গৃহবধূ হিসেবে তিনি তার পাঁচ সন্তানকে বড় করে তুলেছেন এবং এটি একটি কঠিন কাজ। অ্যানের মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে প্রেসিডেন্ট ওবামাও বলেন, সন্তান পালনই নারীর জন্য সবচেয়ে কঠিন কাজ।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV