নিউইয়র্কে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট হাসেম কন্যা আনাইজার জন্ম দিন পালন
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেম এবং প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ফয়জুন্নেসা আফরিনের একমাত্র কন্যা আনাইজা বিনতে হাসেমের ১ম জন্ম দিন পালিত
হয়েছে। কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় পারিবারিক উদ্যোগে গত ৩১ ডিসেম্বর রাতে আন্দঘন ও উৎসবমুখর পরিবেশে
কেক কেটে তার জন্ম দিন পালন করা হয়। অনুষ্ঠানে তাদের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ও কর্ণফুলী হোম কেয়ারের প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেম এবং প্রতিষ্ঠান দু’টির ভাইস
প্রেসিডেন্ট ফয়জুন্নেসা আফরিনের ঘরে ২০২৩ সালের ১ জানুয়ারী জন্ম নেয় আনাইজা বিনতে হাসেম। কন্যা আনাইজা ছাড়াও তাদের দু’পুত্র সন্তান রয়েছে। তারা হচ্ছে সায়ান ইবনে হাসেম এবং আদিয়ান ইবনে হাসেম। আনাইজা সবার
ছোট। উপস্থিত অতিথিরা তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মোহাম্মদ হাসেম এবং ফয়জুন্নেসা আফরিন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল