Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় জাতিসংঘ ও ইউএস ডিপার্টমেন্টে চিঠি

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: April 19, 2012 | 5:54 PM

ইলিয়াস আলী

সাখাওয়াত হোসেন সেলিম, নিউ ইয়র্ক : বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় জাতিসংঘ মহাসচিব ও ইউএস ডিপার্টমেন্টের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বরাবর চিঠি দিয়েছে বিএনপি। এতে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানবাধিকার লঙ্ঘন প্রভৃতি বিষয় উল্লেখ করা হয়।  কেন্দ্রীয় বিএনপি প্রেরিত এ চিঠি বুধবার হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। ওইদিন বিকাল ৩টায় স্টেট ডিপার্টমেন্টে সাউথইস্ট এশিয়া বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ ডেস্ক প্রধান আরতি সার্ফের কাছে চিঠি ও ডকুমেন্ট হস্তান্তর করেন গ্রেটার ওয়াশিংটন বিএনপির সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সভাপতি শরাফত হোসেন বাবু, গ্রেটার ওয়াশিংটন বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী খান ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। অপরদিকে জাতিসংঘ মহাসচিব বানকি মুন বরাবর চিঠিটি জাতিসংঘ সদরদপ্তরে হস্তান্তর করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি নুর মোহাম্মদ ও কেন্দ্রীয় যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তোফায়েল লিটন চৌধুরী। বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান ও ইউএস কংগ্রেসের প্রভাবশালী কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির কাছেও একটি চিঠি হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী প্রেরিত চিঠিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াছ আলী এবং তার গাড়িচালক গুম হওয়া, বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানবাধিকার লঙ্ঘন, জনগণের নিরাপত্তার অভাবসহ বর্তমান সরকারের অপশাসনের কথা উল্লেখ করে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। ওদিকে জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে বলে অভিযোগ করে অবিলম্বে তাকে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, ইলিয়াস আলীর কিছু হলে এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। সমাবেশ থেকে এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সামনে আগামী সোমবার যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ সমাবেশ করবে বলেও ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, হেলাল উদ্দিন, এডভোকেট কাইয়ুম চৌধুরী, আবু সাঈদ আহমদ, আবদুল কুদ্দুস, আহবাব হোসেন খোকন প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV