জর্জিয়ায় ইঞ্জিনিয়ার সাজ্জাদের রহস্য জনক মৃত্যু!
মনজিলুর রহমান : ইঞ্জিনিয়ার সাজ্জাদ হাসান (৪২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে জর্জিয়ার গুনেইট কাউন্টি পুলিশ। ১৭ জানুয়ারী ভোর সাড়ে পাঁচটার দিকে পুলিশ তার বাড়ি থেকে অন্তত ২৫ মাইল দূরবর্তী জনসক্রিক নামক এলাকায় তার নিজের গাড়ির মধ্যে থেকে লাশটি উদ্ধার করে। তার মৃত্যু নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এটি পরিকল্পিত হত্যা, নাকি আত্মহত্যা? এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পুলিশ হেফাজতে রয়েছে । পুলিশের ময়না তদন্ত রিপোর্টেই জানা যাবে মৃত্যুর আসল ঘটনা।
বাংলাদেশের ঢাকার বাসিন্দা সাজ্জাদ হাসান জর্জিয়া পাওয়ার কোম্পানির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পরিবার নিয়ে জর্জিয়ার টাকার শহরে বসবাস করতেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।
সাজ্জাদের এই অকাল মৃত্যতে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এটি যদি পরিকল্পিত হত্যা হ্য় তবে প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার দাবী করেছে প্রবাসীরা। আর যদি আত্মহত্যাও হয় তাও জানতে চেয়েছে তার পিছনের কারণ কী?
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








