বিশ্বের ১ শ’ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের সালমান

বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ মার্কিন শিক্ষক সালমান খান বিশ্বের ১ শ’ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন। গত বুধবার টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে বিশ্বের প্রভাবশালী ১ শ’ ব্যক্তির নাম ঘোষণা করা হয়। আর সেখানে বারাক ওবামা, হিলারি ক্লিনটন, ভারতের মমতা বন্দোপাধ্যায়ের পাশে স্থান করে নিয়েছেন সালমান খান। গণিত ও বিজ্ঞানের বিভিন্ন জটিল ও দুর্বোধ্য বিষয়গুলো খুব সহজবোধ্য করে ভিডিওর মাধ্যমে তুলে ধরেন সালমান। প্রতিষ্ঠা করেছেন ‘খান একাডেমি’। নিজের বাড়িতেই অফিস। সেখানে বসেই নিরলস কাজ করেন তিনি। বিভিন্ন বিষয়ের ওপর প্রায় ৩ হাজারেরও বেশি ভিডিও নির্মাণ করে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছেন সালমান। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং