Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আমেরিকা আসছেন বিরোধীদলের এমপিরা

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: September 8, 2010 | 12:18 AM

মহসীন ইসলাম টুটুল:
জাতিসংঘের সেমিনারে যোগ দিতে আগামী ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা আসছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের সেমিনারে যোগ দিতে বিরোধীদলের সংসদ সদস্যরাও। এদিকে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন আর ২৮ সেপ্টেম্বর প্রধানমত্রী শেখ হাসিনার জন্ম দিন। ফলে সংসদ অধিবেশনের প্রথমদিন যোগ দিতে পারছেন না প্রধানমন্ত্রী। পাশাপশি জন্মদিনও পালন করা হবে দেশের বাইরে।
সূত্রমতে, গত ২২ জুলাই শেষ হয় সংসদের ৫ম অধিবেশন। সংসদ কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংসদ অধিবেশন শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এ হিসাবে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন শুরু করতে হবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে আগামী ২০ সেপ্টেম্বর সংসদের অধিবেশন আহ্বান করেছেন।
জানা যায়, গত দেড় বছরে বাংলাদেশ জাতীয় সংসদের ৫টি অধিবেশনে ১৫৮ কার্যদিবস ছিল। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নবম সংসদের ৬ষ্ঠ অধিবেশন। এ অধিবেশনেও বিরোধীদলের যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংবাদের সঙ্গে আলাপকালে বিরোধীদলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ অনিশ্চয়তার কথা জানিয়ে বলেন, আমরা এখনও কোন সিদ্ধান্ত নেইনি। দলের সংসদীয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
যেহেতু দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া দেশের বাইরে আছেন, তাই এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। এ সময় তিনি সংবাদকে জানান, আগামী ১৮ সেপ্টেম্বর জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি (জয়নুল আবদিন ফারুক) ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আমেরিকা আসছেন। সে হিসেবে কোনভাবেই যে সংসদের অধিবেশনে তারা যোগ দিচ্ছেন তার ইঙ্গিত দেন। পাশাপাশি তিনি এও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার দলের যে কয়েকজন সংসদ সদস্য আসছেন তারাও এ অধিবেশনে যোগ দিতে পারছেন না। এদিকে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এবার থেকে পর্যায়ক্রমে জেলা পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক বা সম পর্যায়ের ৫ জন নেতাকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী করা হবে। সে অনুযায়ী গাজীপুর জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল্লাহ খানসহ মোট ৫ জন দেশের বিভিন্ন জেলার নেতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের সম্মেলনে যোগ দিচ্ছেন ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, সংসদের চিফ হুইপ উপাধাক্ষ আবদুস শহীদ, বিরোধীদলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবের হোসেন চৌধুরী, লিটন চৌধুরী, জাহিদ আহসান রাসেল ও শাহরীয়ার আলম।
উল্লেখ্য, ৯ দিনের আমেরিকা সফরে ২৭ তারিখ প্রধানমন্ত্রী জাতিসংঘের সেমিনারে ভাষণ দেবেন। এর আগে ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত ৩ দিন মিলিনিয়াম ডেভলেপমেন্ট গোল (এমডিজি) সামিট প্রোগ্রামে যোগ দেবেন।
এখানে আরও উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। আমেরিকায় জাতিসংঘের সেমিনারে ভাষণ দেবেন ২৭ তারিখ। তাই প্রধানমন্ত্রীর জন্মদিনটা এবার আমেরিকায় উৎযাপন করা কবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV