Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

চরম শৈত‍্য প্রবাহের মধ‍্যেও ছড়াটে-র প্রাণবন্ত ছড়াড্ডা

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: January 23, 2024 | 1:07 PM

আশরাফুল হাবিব মিহির : চরম শৈত‍্য প্রবাহের মধ‍্যেও জানুয়ারি মাসের ছড়াড্ডাটি জমজমাটভাবে সম্পন্ন হয়েছে। গত ১৯ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিত এই আড্ডায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বরেণ্য ছড়াকারগণ যুক্ত হওয়ায় আড্ডায় অন্য রকম মাত্রা যোগ হয়।
অনলাইনে অনুষ্ঠিত এই আড্ডায় যুক্ত ছিলেন দেশবরেণ্য ছড়াকার ওমর কায়সার, অস্ট্রেলিয়া থেকে বিশিষ্ট ছড়াকার শরীফ আস-সাবের, নিউইয়র্ক থেকে বীর মুক্তিযোদ্ধা-ছড়াকার-শিল্পী তাজুল ইমাম, ছড়াকার মিনহাজ আহমেদ, ছড়াকার শাম্ স চৌধুরী রুশো, ছড়াকার রিপন শওকত, ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার সুমন শামসুদ্দিন, ছড়াকার মৃদুল আহমেদ, কবি মিশুক সেলিম ও মেরিল‍্যান্ড থেকে ছড়াকার ফকির সেলিম।
ছড়াকার ওমর কায়সার ছড়াড্ডার এই চমৎকার আয়োজনের জন‍্য ধন্যবাদ জানিয়ে বলেন ‘এমন একটি প্লাটফর্মের কারণে তুখোড় কিছু ছড়াকারের সাথে পরিচিত হওয়ার সুযোগ হলো। ছড়াটে-র এই আয়োজনের প্রশংসা করেন এর প্রসার ও সাফল‍্য কামনা করেন’। ছড়াকার শরীফ আস-সাবের বলেন, ‘ছড়াটে একটি আন্দোলনের নাম, এটি ছড়ার জগতে বিপ্লব সাধন করেছে, ছড়া নিয়ে গঠনমূলক ও ব্যতিক্রমী সব আয়োজন ছড়া সাহিত্যের জন‍্য ইতিহাস হয়ে থাকবে। ‘
উপস্থিত সকল ছড়াকারগণ তাঁদের নিজ নিজ ছড়া পাঠ করেন। পঠিত ছড়ার উপর পর্যালোচনা করেন ছড়াকার তাজুল ইমাম ও মিনহাজ আহমেদ। ছড়াকার ওমর কায়সারের চট্টগ্রামের আঞ্চলিক ছড়ার উপরও বিস্তারিত আলোচনা হয়। বাঁশি ও দোতারা বাজিয়ে ছড়াকার মিনহাজ আহমেদের গান শোনানো বাড়তি আনন্দ যোগ করেছিলো। ছড়ায়-আড্ডায়-গানে পুরো অনুষ্ঠানটি ভীষণ প্রাণবন্ত ছিলো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছড়াকার শাম্ স চৌধুরী রুশো।
উল্লেখ্য, ছড়াটে নিয়মিতভাবে প্রতিমাসের তৃতীয় শুক্রবার ছড়ার আসর ছড়াড্ডা আয়োজন করে আসছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV