নিউইয়র্কে স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের নির্বাচিত প্রেসিডেন্ট কাজি নয়ন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কাজি আশরাফ হোসেন নয়ন। গত ১৫ জানুয়ারি স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে কাজি নয়নের নেতৃত্বাধীন নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান লায়ন রেমন্ড স্মীথ। এরপর অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান কাজি নয়ন।
এই কমিটির উল্লেখযোগ্য কর্মকর্তারা হলেন : সিনিয়র ভাইস প্রসিডেন্ট ভিক্টর আফ্রুন্টি, জেনারেল সেক্রেটারি ডাইয়ান গাস, ট্রেজারার পেট্রিক মেলন, সদস্য লুইস প্রেজার, ডেন উইলার ভেলারি গ্রুবমেন, ডাইয়ান কারবোনারো, পেট্রিক মেলন, লুইস প্রেইজার, মতিয়ার রহমান, মোঃ জসিম পাটওয়ারি ও জামাল উদ্দিন কাজল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস লিয়ন, জোন চেয়ার আরলিন্ডা লিয়ন, জোন চেয়ার আহসান হাবীব, জোন চেয়ার নিনা স্মীথ, জোন চেয়ার ওলিভিয়া কুই্নটে, জোন চেয়ার এডিথা রেনান্টে, জোন চেয়ার ইট্শী এগ্গোস ও জোন চেয়ার মারিয়া চেঞ্জেস।
প্রেসিডেন্ট কাজি আশরাফ হোসেন নয়ন বলেন, আমি বাংলাদেশেই লায়ন্স ক্লাবের সদস্য ছিলাম। গেল বছর লায়ন্স ইন্টারন্যাশনাল কর্মকর্তাদের সাথে আমার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের আগ্রহ ও প্রস্তাবেই আমি প্রেসিডেন্ট নির্বাচিত হই। আমার বিশ্বাস আগামীতে তাদের আস্থার প্রতিফলন দেখাতে পারবো। নতুন এই কমিটি ব্লাড ড্রাইভ ও শীতবস্ত্র বিতরনের কর্মসূচি হাতে নিয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল