Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বের সমাজব্যবস্থা আবারও মাতৃতান্ত্রিক ব্যবস্থায় ফিরছে!

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: April 21, 2012 | 5:55 PM

Details

পারিবারিক জীবনে সম্পর্কের নিয়ন্ত্রক নারী Iপারিবারিক জীবনে সম্পর্কের বিষয়গুলো নারীরাই নিয়ন্ত্রণ করে থাকে। সবক্ষেত্রে পুরুষের প্রাধান্য থাকলেও ভালোবাসার সম্পর্কগুলোর গতিপ্রকৃতি নারীর মানসিক পরিবর্তনের সঙ্গে যুক্ত। তাই বিশ্বের সমাজব্যবস্থা আবারও মাতৃতান্ত্রিকতার দিকে যাচ্ছে বলে গবেষকরা মনে করছেন। এক গবেষণায় দেখা গেছে মোবাইল ফোনে অন্য যে কারোর চেয়ে স্বামীর সঙ্গেই নারীরা বেশি কথা বলে থাকেন। কিন্তু এটি সব সময়ের জন্য সত্য নয়। নিজের মেয়ে সন্তানের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে ভালো বন্ধু হিসেবে স্বামীর জায়গাটি দখল করে নেয় মেয়ে।

‘সায়েন্স রিপোর্টস’ জার্নালে প্রকাশিত এ গবেষণা প্রতিবেদনে জানানো হয়, বিয়ের পর প্রথম সাত বছর স্বামীরাও স্ত্রীদের সঙ্গে ফোনে সবচেয়ে বেশি কথা বলেন। তবে এরপর তাদের মনোযোগ অন্যসব বন্ধুদের দিকে ঝুঁকে পড়ে। সাত মাস ধরে মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রায় তিন লাখ কল ও দেড় লাখ এসএমএস প্রাপকের লিস্ট বিশ্লেষণ করে গবেষকরা এ তথ্য পান। বিশ্লেষণে দেখা যায়, মধ্য তিরিশের নারীরা তাদের সবচেয়ে ভালো বন্ধুর সম্পর্কটি স্বামীর দিক থেকে মেয়ের দিকে সরিয়ে নিতে শুরু করে। নারীর ৪৫ বছর বয়সের মধ্যে মেয়ে যখন মা হয়ে ওঠার উপযুক্ত বয়সী হয়ে ওঠে, তখন পরবর্তী প্রজন্মই হয়ে ওঠে নারীদের সবচেয়ে ভালো বন্ধু।

গবেষণা দলে সদস্য যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক রবিন ডানবার বলেন,এ গবেষণায় বেরিয়ে এসেছে জুটির বন্ধনের বিষয়টি পুরুষদের চেয়ে নারীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। নারীরাই ভালবাসার সম্পর্কের গতি নির্ধারণ করে বলে বেশ নির্ভরযোগ্য প্রমাণও পাওয়া যায় এতে।

নৃতাত্ত্বিক এ গবেষণাটির মূল উদ্দেশ্য ছিল, একজন ব্যক্তির সারাজীবনে তার ঘনিষ্ঠ সম্পর্কগুলো ও এগুলো বদলে যাওয়ার গতিপ্রকৃতি সম্পর্কে জানা। আগে এ ধরনের গবেষণা চালানো বেশ কঠিন হলেও বর্তমানে পৃথিবীব্যাপী মোবাইল ফোনের নেটওয়ার্ক ও রেকর্ডের তথ্যসম্ভার ব্যবহার করে এ ব্যাপারে নির্দিষ্ট ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন গবেষকরা। মোবাইল ব্যবহারকারীদের বয়স, লিঙ্গ অবস্থাসহ কয়েকটি বিষয়ে বিশ্লেষণ করেন তারা। অধ্যাপক ডানবার আরো বলেন, এ গবেষণায় এইরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, মানব সমাজ ধীরে ধীরে আবার মাতৃতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। নৃতাত্ত্বিকদের মতে, মানব সমাজ মূলত পিতৃতান্ত্রিক, কারণ পুরুষরা যেখানে জন্ম নেয় সেখানেই অবস্থান করে এবং নারীদের নতুন স্থানে এসে বসবাস করতে হয়। তবে ডানবার বলেন, বর্তমানের জ্ঞানভিত্তিক সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে, আমরা অনেক বেশি মাতৃতান্ত্রিক হয়ে উঠছি। হয়তো পুরুষ রাজনৈতিক ক্ষেত্রে উচ্চপর্যায়ে নেতৃত্ব দিচ্ছে, তবে শেষপর্যন্ত সামাজিক ব্যবস্থা মাতৃতান্ত্রিকভাবেই চলছে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV