নিউইয়র্কে প্রথিতযশা ব্যবসায়ী শাহ্ নেওয়াজের জন্মদিন উদযাপিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :: নিউইয়র্কে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হলো প্রথিতযশা ব্যবসায়ী গোল্ডেন এজ হোমকেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজের জন্মদিন। জ্যাকসন হাইটসের আশা পার্টি হলে ২৯ জানুয়ারি আয়োজিত এই জমজমাট জন্মদিন অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট নূরুল আজিম, আলমগীর খান আলম ও আহসান হাবিব।
আনন্দ হাসি গানে মেতে ওঠা জন্মদিনের এই ঘরোয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ফুলের তোড়া হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান শাহ্ নেওয়াজকে। অনেকেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। শাহ্ নেওয়াজ তাঁর স্ত্রী রানো নেওয়াজ, মেয়ে সাদিয়া নেওয়াজ ও ছেলে সাদমান নেওয়াজকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন।
সাপ্তাহিক আজকাল-এর পক্ষ থেকে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান মনজুর আহমদ, হাসানুজ্জামান সাকী, আবুবকর সিদ্দিকী ও মইনুল হাসান সজল। এসময় সাংবাদিক বেলাল আহমেদ ও মোস্তফা অনিক রাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, রানো নেওয়াজ, চন্দন চৌধুরী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও মোস্তফা অনিক রাজ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল