নিউইয়র্কে শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র আনন্দ সমাবেশ: অতীতের যেকোন সময়ের তুলনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : “বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের চিঠি”ই প্রমাণ করে অতীতের যেকোন সময়ের তুলনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমানে সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে।
নিউইয়র্কে জ্যামাইকার ইটারনিটি হালাল রেস্টুরেন্ট পার্টি হলে গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় “বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের চিঠি” প্রদান উপলক্ষে শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র আয়োজিত আনন্দ সমাবেশে বক্তারা এ কথা বলেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, এমডি’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি এনাম দুলাল মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, নিউ আমেরিকান ভোটারর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. দিলিপ নাথ, প্রবীণ সাংবাদিক শরিফ শাহাবুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. আবদুল বাতেন, এমডি, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকার, শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজহার চৌধুরী, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, এম আলমগীর, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, সাবেক সহ সাধারণ সম্পাদক নাফিউর রহমান তুরান, যুবলীগ নেতা শাহ সেলিম প্রমুখ। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গও এসময় ছিলেন।
অনুষ্ঠানে দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথি কনসাল জেনারেল মো. নাজমুল হুদা বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরুদ্ধ গতিতে। সর্বক্ষেত্রে বিস্ময়কর উন্নতি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। দেশের মানুষ সুযোগ পেয়েছে সুন্দর জীবন গড়ার।
নাজমুল হুদা দেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীরা অসাধারণ অবদান রাখছে উল্লেখ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশিরা নিজেদের মেধা, শ্রম, যোগ্যতা দিয়ে মার্কিন মুলধারায় জায়গা করে নিচ্ছেন।
শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ডা. মাসুদুল হাসান বলেন, বিগত দিনের চতুর্মুখী দেশি-বিদেশি ষড়যন্ত্র আমাদের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না- তার বড় প্রমাণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের চিঠি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তে আরেকবার বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে। সকলকে জাতির জনকের কন্যা শেখ হাসিনার উপর আস্থা রাখার আহবান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি প্রদানের জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল