কোনো দিন ভাবতেও পারিনি আমার বলটি আলাস্কা পর্যন্ত চলে যাবে-জাপানি কিশোর মুরাকামি
জাপানি কিশোর মিসাকি মুরাকামির (১৬) একটি ফুটবল গত বছরের সুনামিতে হারিয়ে গিয়েছিল। সেই ফুটবল প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে পাঁচ হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে। এক জাপানি দম্পতি গত মার্চে দ্বীপটিতে অবকাশ যাপনকালে ফুটবলটি খুঁজে পান। বলটির গায়ে লেখা পরিচয়ের সূত্র ধরে তাঁরা মুরাকামির সঙ্গে যোগাযোগ করেন। অকল্পনীয় এ খবরে খুব খুশি মুরাকামি।
আলাস্কার মূল ভূখণ্ড থেকে ১১০ কিলোমিটার দক্ষিণের মিডলটন দ্বীপে বলটি পাওয়ার পর ওই জাপানি দম্পতি ডেভিড বাক্সটার ও ইউমি একজন জাপানি সাংবাদিকের সহায়তায় মুরাকামিকে খুঁজে বের করেন। এরপর ফোনে ওই কিশোরের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। মুরাকামি এখন জাপানের রিকুজেনতাকাতা শহরে থাকে। ২০০৫ সালে তৃতীয় গ্রেডে পড়ার সময় সে যখন স্কুল পরিবর্তন করে, তখন পুরোনো সহপাঠীরা তাকে বলটি উপহার দেয়। তখনই এটির গায়ে তারা মার্কার কলম দিয়ে লিখে দিয়েছিল মুরাকামির নাম, স্কুল ও বাসার ঠিকানা। ২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা সুনামির তোড়ে বাড়িঘরের সঙ্গে সঙ্গে স্মৃতিবিজড়িত সবকিছুই হারায় মুরাকামি।
মুরাকামি জাপানি প্রচারমাধ্যম এনএইচকেকে বলে, ‘কোনো দিন ভাবতেও পারিনি আমার বলটি আলাস্কা পর্যন্ত চলে যাবে। বন্ধুদের দেওয়া বলটি পাওয়ার খবরে আমি ভীষণ খুশি।’
সুনামিতে সৃষ্ট জলোচ্ছ্বাস যাবতীয় ধ্বংসাবশেষ ভাসিয়ে নিয়ে দেশটির উত্তর-পূর্ব উপকূলে জড়ো করে। পরে প্রশান্ত মহাসাগরের ঢেউয়ে সেগুলো জলে পড়ে। গত ফেব্রুয়ারিতে মহাসাগর ও আবহাওয়াবিষয়ক মার্কিন সংস্থা এনওএএ জানায়, সুনামির ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ প্রশান্ত মহাসাগরের ঢেউ ২০১৩ থেকে ২০১৪ সালের মার্চের মধ্যে আলাস্কা, ওয়াশিংটন ও ওরেগন অঞ্চলে এনে ফেলবে। এপি অনলাইন।প্রথম আলো
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং