হাঁটলে বিষণ্নতা কমে
আধুনিক নগর জীবনের চাপে মানুষ ক্রমেই বিষণ্ন হয়ে পড়ছে। আর এর দাওয়াই হিসাবে হাঁটা যথেষ্ট উপকারী বলে দাবি করেছেন স্কটল্যান্ডের একদল গবেষক। বিষণ্নতার লক্ষণ কমাতে ভারি ব্যায়াম যে যথেষ্ট কার্যকর তা ইতোমধ্যে প্রমাণ হয়েছে। কিন্তু হালকা ব্যায়াম কতটা কার্যকর সে সম্পর্কে আগে স্পষ্ট ধারণা ছিল না। সম্প্রতি ‘মেন্টাল হেলথ এন্ড ফিজিক্যাল এ্যাকটিভিটি’ নামক সাময়িকীতে বলা হয়েছে বিষণ্নতা কমাতে হাঁটা বেশ ভাল ফল দেয়। এ বিষয়ক প্রবন্ধটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে ‘বিবিসি নিউজ’। গবেষণা পরিচালনা করেছেন স্টিরলিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা ৩৪১ জন রোগীর ওপর পরিচালিত পূর্ববর্তী আটটি গবেষণা পর্যালোচনা করে বিষণ্নতা কমাতে হাঁটার মত হালকা ব্যায়ামের উপকারিতা খুঁজে পেয়েছেন।
গবেষকরা জানিয়েছেন, প্রতি দশজনে একজন জীবনের কোন না কোন সময়ে বিষণ্নতায় ভুগতে পারে। আর তা নিরাময়ে ওষুধের ব্যবহার থাকলেও সামান্য মনমরা ভাব কাটিয়ে ওঠার ক্ষেত্রে চিকিত্সকরা সাধারণত ব্যায়ামেরই পরামর্শ দেন।ইত্তেফাক
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ