যুদ্ধপরাধীদের বিচার তরান্বীত, সকল ষড়যন্ত্র নস্যাত করার দাবীতে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের মানব বন্ধন
USA NEWS : ২১ শে এপ্রিল শনিবার জ্যাক্সন হাইট্স, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা সহ বিএনপি/জামাতের সকল ষড়যন্ত্র বন্ধ করার দাবীতে এক বিশাল মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানটি সংগঠনের সভানেত্রী অধ্যাপিকা মোমতাজ শাহনাজের সভাপতিত্বে এবং সহ-সভানেত্রী আমেনা পারভীন, সেলিনা আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদিকা রুমানা আক্তার, রোকেয়া সুলতানা, নাফিসা নুর সাথী সহ সকল মহিলা নেত্রীদের সার্বিক সহযোগিতায় প্রায় দেঢ় শতাধীক আওয়ামী পরিবারের সদস্যের সমাগমে অনুষ্ঠিত হয়।
যুদ্ধপরাধীদের বিচারের দাবীতে বিভিন্ন প্লাকার্ড, ব্যানার, পোষ্টার সহ স্লোগানে স্লোগানে কর্মব্যস্ত জ্যাক্সন হাইট্স এর ৭৩ ষ্ট্রীট ছিল মুখরিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ভিশন ২০২১ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান ও যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ।
সবার মুখে সোভা পাচ্ছিল “নতুন প্রজন্মের জন্য রাজাকার মুক্ত বাংলাদেশ চাই”, “গোলাম আজমের বিচার চাই” যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবী মহিলাদের মুখে মূর্হুমুহু ধ্বনিত হচ্ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, তিনি মহিলা আওয়ামী লীগের এই উদ্যোগকে অভিনন্দন জানান। মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা সেলিনা মোমেন বলেন আইনমন্ত্রী যেন দ্রুত বিচার সম্পাদনের ব্যবস্থা করেন। সভানেত্রী অধ্যাপিকা মোমতাজ শাহনাজ বলেন বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যে নিজেদের কোন্দলের জের টেনে ষড়যন্ত্র ও অরাজকতার সৃষ্টি করছে। আরো বক্তব্য রাখেন ২১ শে’র পদক প্রাপ্ত ডঃ মনসুর খান, তাঁর সহধর্মীনি নাইমা খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, আইন বিষয়ক সম্পাদক শাহ মাহমুদ বখতিয়ার, প্রবাসী কল্যান সম্পাদক মোঃ সোলায়মান আলী, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমেনা পারভীন, সেলিনা আজাদ, জাহানারা আক্তার, রোকেয়া সুলতানা, নাফিসা নুর সাথি, সাংগঠনিক সম্পাদিকা নিলুফার ইয়াসমীন, কুমকুম বেগম, নেইলি মামুন, নিলু চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদিকা সবিতা দাশ, ধর্ম বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদিকা জুই ইসলাম, শ্রমীক লীগের সভাপতি শামসুল আলম, আওয়ামী লীগের সদস্য শরীফ কামরুল আলম হীরা, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাখায়াত হোসেন, সদস্য রফিকুল ইসলাম খাজা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ্দিন আহম্মেদ, সিটি আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নুরুন নবী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা খায়রুন এস চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আলি সিদ্দিকি, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, ষ্টেট আওয়ামী লেিগর সহ-সভাপতি রফিকুল ইসলাম, হারুন ভূইয়া, মোঃ আলমগীর, শ্রমিক লীগের সাঃ সম্পাদক আজিজুল হক খোকন, মহিলা লীগের দপ্তর সম্পাদক ইসমত আরা বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক লাভলী বেগম, কোষাধ্যক্ষ মিতা রহমান, মার্জিয়া সুলতানা, কানিস আয়শা, জোছনা বেগম, হাসিনা বেগম, মনি বেগম, কানিজ আফরোজ, মিনা ইসলাম, লুনা বেগম, সাজনী প্রমুখ।
নতুন প্রজন্মের যারা উপস্থিত ছিল তারা হলো- লাইলা মিয়া, সুবাত সুগান, নওরজ মুজিব, শরিফ সাদমান সাবিত, নাভিদ রায়াত, নাসিফ রুহান, ফাতিন ইসরাফ, মাহিন ইসরাত, মিন্নাত আলী আজাদ, স্যারন সামাদ আজাদ, জুনান নাসিদ, সানি, সামিহা বিনতে আলী, রাইসা বিনতে আলী প্রমুখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests