শওকত মাহমুদ সহ যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের সাথে বৈঠকে জোশেফ ক্রাউলীর উদ্বেগ প্রকাশ
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলি বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর গুমের ঘঠনায় উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে কথা বলে এ বিষয়ে তিনি ত্বরিৎ ব্যবস্থা নেয়ারও আশ্বাস দিয়েছেন। ২৩ এপ্রিল সোমবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর মহাসচিব শওকত মাহমুদ এবং নিউ ইয়র্ক ভিত্তিক মানাবাধিকার সংগঠন আই-বিএনপি এর নির্বাহী পরিচালক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু জোসেফ ক্রাউলির সঙ্গে তার অফিসে সাক্ষাত করতে গেলে তিনি এই মন্তব্য করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমেরিকান ডেমোক্রেটিক ককাসের চেয়ারম্যান এডভোকেট মইন চৌধুরী।
বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে জোসেফ ক্রাউলির কাছে বিভিন্ন তত্ব উপাত্ত সম্বলিত দলিলপত্র হস্তান্তর করে নেতৃবৃন্দ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার জন্য সরকারী বিভিন্ন বাহিনীকে দায়ী করেন। নেতৃবৃন্দ বলেন, এ ঘঠনায় সারা বাংলাদেশে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এজন্য অবিলম্বে ইলিয়াস আলীকে ফেরত দিতে চাপ সৃষ্টির আহ্বান জানান তারা। বিএনপি নেতৃবৃন্দ বলেন, এই সরকারের সময় দেশে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এটা অবিলম্বে বন্ধ না করা হলে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্র পুনরুদ্ধারে চুড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে তারা অভিমত প্রকাশ করেন।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে সরকারের দমন পীড়নের খবরে যুক্তরাষ্ট প্রবাসী বাংলাদেশীরাও অত্যন্ত ক্ষুদ্ধ ও উদ্বিগ্ন। এ সময় জোশেফ ক্রাউলী বলেন, এবিষয়ে ত্বরিৎ কি ব্যবস্থা নেয়া যায় সেটা আমাদের বিবেচনায় রয়েছে। এজন্য তিনি স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টের অপেক্ষা করছেন বলে জানান। বৈঠকে নেতৃবৃন্দ ইলিয়াস আলী বিষয়ে উদ্বুত পরিস্থিতি নিরসনে বাংলাদেশে ককাসের অন্য সদস্যদের নিয়ে সরকারের কাছে ব্যাখা চাওয়ারও আহ্বান তারা। বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারুল ইসলাম, আজাদ বাকের ও সিরাজুল ইসলাম খান।
এদিকে ইলিয়াস আলী নিঁখোজ হওয়ার প্রতিবাদে নিউইয়র্ক প্রবাসী তাঁর নির্বাচনী এলাকাবাসীর উদ্যোগে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রঙ্গসে এই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ জুন্নুন চৌধুরী। সভা পরিচালনা করেন যুবদল নেতা আহবাব হোসেন খোকন ও সেবুর খান মাহবুব। অনুষ্ঠানে বক্তারা অতি সত্বর ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় আগামীতে কোন কিছুি হলে এর দায়ভার সরকারকে বহন করতে হবে।
সভায় দলমত নির্বিশেষে সর্বস্থরের প্রবাসীদের নিয়ে ইলিয়াস আলীর স্বপক্ষে স্বোচ্চার হতে সর্ব সম্মত সিদ্ধান্ত নেন উপস্থিত প্রবাসীরা। সভায় বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতি ছিল লক্ষনীয়। দলমত নির্বিশেষে অন্য কোন ইস্যুতে এভাবে প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে এর আগে আর দেখা যায়নি। সভায় বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি জন উদ্দীন, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, কামাল আহমেদ, কমিউনিটি নেতা মখন মিয়া, আলমাস আলী, আবু সাইদ আহমেদ, বসির উদ্দীন,আব্দুর রহিম, কাইয়ুম চৌধুরী, সৈয়দ এনাম প্রমুখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests