গুড সিটিজেন এওয়ার্ড পেলেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ
উল্লেখ্য, ২০০৫ সালে লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ বৃহত্তর ওয়াশিংটনে বসবাস শুরু করেন এবং তার ”খবর ডট কম” নিউজ ওয়েব মিডিয়ার মাধ্যমে প্রথমবারের মত ওয়াশিংটন, ভার্জিনিয়া, মেরিল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির চেহারা বদলে দিতে শুরু করেন। সেই থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করে ওয়াশিংটন, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির চারপাশ। নুতন ভাবে নিজেকে আবিস্কার করে পুরো কমিউনিটি।
শিব্বীর আহমেদ একজন আইটি বিশেষজ্ঞ। একই সাথে তিনি সাংবাদিক, কবি, লেখক, কলামিষ্ট হিসাবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। ১৯৯৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ম্যানেজমেন্টে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে মিনিসোটা অঙ্গরাজ্যের সেন্ট থমাস বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়ার ইঞ্জিনিয়ার এ মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসিতে আইটি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন।
২০০৯ সালে তার প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস ’’বাবার হাতের প্রথম ছোঁয়া” বাংলা একাডেমীর বই মেলায় প্রকাশিত হয়। ২০১০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ’’তোমার লাল টুকটুক” বাংলা একাডেমীর বই মেলায় প্রকাশিত হয়। ২০১১ সালে তার প্রথম রম্য উপন্যাস ”দরবারে হাওয়া” বাংলা একাডেমীর বই মেলায় প্রকাশিত হয়। ২০১২ সালে তার প্রথম প্রেমের উপন্যাস ’’আলোমায়া” বাংলা একাডেমীর বই মেলায় প্রকাশিত হয়।
তিনি ২০০৬ ও ২০০৭ সালে সাংবাদিকতায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লোজআপ শো এওয়ার্ড, ২০০৭ সালে ক্যানসাসে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে সাংবাদিকতা এওয়ার্ড, ২০০৯ সালে ওয়াশিংটনে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে সাংবাদিকতা এওয়ার্ড, ২০১১ সালে ওয়াশিংটনে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে ”আনসাং হিরো” এওয়ার্ড লাভ করেন।
কুমিল্লা দশ (বর্তমানে ৯) আসনের দুই দুইবারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব জালাল আহমেদ এর দ্বিতীয় সন্তান শিব্বীর আহমেদ। মরহুম জালাল আহমেদ ১৯৬০ সালে বর্তমান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নে মেম্বার হিসাবে নির্বাচন করে জয়লাভ করেন। এরপর একই ইউনিয়নে তিনি পরপর দুইবার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। এই সময় তিনি লাকসাম ও বরুড়া অঞ্চলের চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে শুরু থেকেই তিনি সম্পৃক্ত হন এবং ১৯৬৬ সালে জাতির জনক বঙ্গবন্ধুর দেয়া ৬ দফা আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠদের একজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি কুমিল্লা ১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন এবং নির্বাচনে বিপুল ভাবে বিজয় লাভ করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি তার পুরোপরিবারকে রেখে সামরিক প্রশিক্ষনের জন্য ভারতে যান এবং তিনি ভারতের পূর্ণিয়া জেলার চাকুলিয়া বিমানবন্দরে সামরিক প্রশিক্ষন গ্রহন করেন। ভারতে অবস্থানকালে তিনি কাঠালিয়া শরনার্থী ক্যাম্পের দায়িত্বে ছিলেন এবং সামরিক প্রশিক্ষন শেষে তিনি ২ নম্বর সেক্টরে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুর ঘনিষ্ট আওয়ামী লীগ নেতা , সংসদ সদস্য মরহুম জালাল আহমেদ এর খোঁজে তাঁর বাড়ীতে হাজির হয় । বাড়িতে তাকে না পেয়ে ডিনামাইট দিয়ে পুরো বাড়ী ধ্বংস করে এবং বাড়ীর জিনিষপত্র লুট করে নিয়ে যায়।
প্রাক্তন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মরহুম জালাল আহমেদ ১৯৭১ সালের ৭ মার্চ পল্টন ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনের পূর্বে কোরআন তেলওয়াত করেন। স্বাধীনতা লাভের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশনে যে সংবিধান পাশ করা হয় সেই সংবধিান প্রস্তাবনায় তিনি স্বাক্ষর করেন।
১৯৭৩ সালের নির্বাচনে তিনি আবারো জাতিয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোয়ন লাভ করেন এবয় নির্বাচনে বিজয় লাভ করেন। স্বাধীন বাংলাদেশ থেকে প্রথম হজ্ব যাত্রীদের ডেলিগেট প্রধান হিসাবে তিনি হজ্বব্রত পালন করেন।
১৯৭২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত লাকসাম থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং ১৯৮৯ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। বায়তুল মোকারম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন।
প্রাক্তন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মরহুম জালাল আহমেদ খিলা আজিজ উল্যা উচ্চ বিদ্যালয়, ইকবাল নগর পোষ্ট অফিস, খিলা প্রাইমারী হাইস্কুল, হাতিয়ামুড়ি প্রাইমারি হাইস্কুল, নাড়িদিয়া প্রাইমারি হাইস্কুল, সাতেস্বর প্রাইমারি হাইস্কুল, মেল্লা প্রাইমারি হাইস্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়া লাকসাম পাবলিক লাইব্রেরী, মনোহরগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ, মীর্জপুর সাতপুকুরিয়া হাইস্কুল, কাশিপুর মাদ্রাস, মইনুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসা, খিলা ষ্টেশন প্রতিষ্ঠা সহ এলাকায় বহু স্কুল, মসজিদ মাদ্রাসা, মক্তব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ এর পিতা মরহুম জালাল আহমেদ ২০০৯ সালের ১৪ জানুয়ারি বুধবার রাতের প্রথম প্রহরে লাকসাম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকার গঠন করার পর ২৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদের প্রথম অধিবেশনে একটি শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহন করা হয়।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন