Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা সংস্থা চালু করতে যাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: April 24, 2012 | 6:46 PM

ডেস্ক : এশিয়ার বিভিন্ন দেশ, বিশেষত ইরান এবং চীনকে লক্ষ্য করে নতুন একটি গোয়েন্দা সংস্থা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এটির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। নিউইয়র্ক টাইমস জানায়, ইরাক ও আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের তৈরি বিশেষ গোয়েন্দা ইউনিটের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ইরান ও চীনকে লক্ষ্য করে নতুন গোয়েন্দা সংস্থার পরিকল্পনা করেছে পেন্টাগন। বিশেষ এ গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে কাজ করবে। এটি শুধু বিশ্বব্যাপী গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে, অভ্যন্তরীণ নয়। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, নতুন এ গোয়েন্দা সংস্থাতে কয়েকশ’ থেকে কয়েক হাজার এজেন্ট নিয়োগ দেওয়া হতে পারে। খবরে বলা হয়, গত সপ্তাহে নতুন এ গোয়েন্দা সংস্থার পরিকল্পনা অনুমোদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
এ সংস্থাটির কাজ হচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা সিআইএর কাছে সরবরাহ করা। এ ছাড়া সিআইএ যে ধরনের তথ্য খোঁজ করবে সে বিষয়ে তদন্ত করবে এ সংস্থাটি। এটি বিশেষ করে এশিয়ার দেশগুলোর দিকে নজর দেবে। ইরান ড্রোন তৈরি করতে পারবে না
ইরানের আকাশসীমায় জব্দকৃত মার্কিন ড্রোনের আদলে ড্রোন নির্মাণের যে ঘোষণা তেহরান দিয়েছে তা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। সাবেক সিআইএ প্রধান বলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ইরান যে ঘোষণা দিয়েছে তাদের সে ধরনের সক্ষমতা নিয়ে আমার সন্দেহ রয়েছে। সোমবার কলাম্বিয়ায় রাব্বানি বোগাতায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি একটি গোপন প্রোগ্রামিং। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাই না। এ ধরনের ড্রোন তৈরির মতো প্রযুক্তি ইরানের নেই বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, আগে থেকেই পেন্টাগন বলে আসছে ড্রোন জব্দে ইরানের কোনো লাভ হবে না।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV