যু্ক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ‘ম্যাড কাউ’ রোগ শনাক্ত

২০০৬ সালের পর প্রথমবারের মত যু্ক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি গরুর দেহে ‘ম্যাড কাউ’ রোগের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মার্কিন কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ৪ বার ম্যাড কাউ রোগের প্রাদুর্ভাব পরিলক্ষিত হলো। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার খামারে একটি গরুর দেহে বোভিন স্পঞ্জিফরম এনসেফালোপ্যাথি বা ম্যাড কাউ রোগের ভাইরাস পাওয়া গেছে। মাংস রপ্তানির ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া। কৃষি অধিদপ্তরের প্রধান পশু-চিকিৎসক জন ক্লিফর্ড বলেছেন, মাংস রপ্তানির ওপর বিষয়টি কোন প্রভাব ফেলবে না। কৃষি অধিদপ্তর আতঙ্কের কিছু নেই বলে আশ্বস্ত করেছে। ম্যাড কাউ ভাইরাস দুধেও সংক্রমিত হয় না বলে জানিয়েছেন কর্মকর্তারা। তা সত্ত্বেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস ও দুধ আমদানিকারক দেশগুলোর মধ্যে। মানবজমিন
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ