তানজিম আহমেদ সোহেল তাজ যুক্তরাষ্ট্রের নাগরিক?

বিশেষ প্রতিনিধি : গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। গত ২৩ এপ্রিল আকস্মিকভাবে জাতীয় সংসদ থেকে তিনি পদত্যাগ করেন। হঠাত্ এই সিদ্ধান্তের পিছনে দ্বৈত নাগরিকত্বের সমস্যাই মূল কারণ বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। প্রায় তিন বছর ধরে সোহেল তাজ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে সংসদ সদস্য এবং মন্ত্রী পদে বহাল থাকা যায় না। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ এর (গ) ধারা অনুযায়ী কোন ব্যক্তি কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে তিনি সংসদ সদস্য হবার যোগ্য হবেন না। সংবিধানের ৫৮ অনুচ্ছেদের ১ এর (খ) ধারা অনুযায়ী সংসদ সদস্য পদে অযোগ্য কোন ব্যক্তি মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়ার যোগ্য হবেন না।ইত্তেফাক
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity