Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সালমান খান ডিজিটাল যুগের শিক্ষক

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: April 25, 2012 | 6:56 PM

ডেস্ক : যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন চলতি সংখ্যায় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, উদ্ভাবক, গবেষক ও ধনকুবের স্থান পেয়েছেন। এদের মতো না হয়েও এ তালিকায় স্থান করে নিয়েছেন সালমান খান নামের এক তরুণ। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ২০০৯ সাল থেকে তার উত্থান শুরু, তিন বছরের মাথায় বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বের স্বীকৃতি। কী এমন করেছেন সালমান। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তাকে নিয়ে লিখেছেন টাইমের চলতি সংখ্যাটিতে। দেখা যাক, সালমান সম্পর্কে কী বলেছেন গেটস_ অনেক মহৎ উদ্ভাবকের মতো বিশ্বকে পাল্টে দিতে যাত্রা শুরু করেননি সালমান। তিনি শুধু তার কিশোরী কাজিনকে অ্যালজেব্রা শেখাতে চেয়েছিলেন। কিন্তু এই করতে গিয়েই সিলিকন ভ্যালির অ্যাপার্টমেন্টের বাসা কাম অফিস থেকে সালমান (৩৫) অঙ্ক, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের অনলাইন লেকচারের এক বিস্ময়কর লাইব্রেরি গড়ে তোলেন। খান একাডেমীর প্রেরণা হচ্ছে, প্রতিটি শিশুকে মুক্ত ও বিশ্বমানের শিক্ষার সুযোগ করে দেওয়া। সালমানের সাইটটিতে (খান একাডেমী ডট ওআরজি) রয়েছে তিন হাজার সংক্ষিপ্ত পাঠ, যাতে শিশুরা নিজেদের মতো করে শিখে নিতে পারে। এ ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে শিক্ষার্থীরা যখন সমস্যায় পড়ে, তখন অনুশীলনীগুলোর চর্চা তাদের মূল ভিডিওর বিষয়গুলো বুঝতে সহায়তা করে। শ্রেণীকক্ষে যেসব শিক্ষক খান একাডেমীর বিষয়গুলো ব্যবহার করেন তাদের জন্যও বিস্তারিত নির্দেশনা রয়েছে। ক্যালিফোর্নিয়ায় প্রাথমিক পাইলট প্রোগ্রামে এ একাডেমী ব্যাপক ইতিবাচক হয়ে দেখা দেয়। আমি আমার সন্তানদের জন্য খান একাডেমী ব্যবহার করি। বিভিন্ন বিষয়ে তার দক্ষতা ও জটিলকে সহজবোধ্য করে তোলার তার সক্ষমতা আমাকে বিস্মিত করে। সালমান খান শিক্ষাক্ষেত্রের একজন সত্যিকার অগ্রদূত। অঙ্কের পাঠ অনলাইনে পোস্ট করার মাধ্যমে তিনি শুরু করেছিলেন, কিন্তু শিক্ষাক্ষেত্রে তার প্রভাব সত্যিই ধারণাতীত।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV