Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

সবচেয়ে ব্যর্থ স্বামী বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: April 26, 2012 | 8:15 AM

 

ডেস্ক: বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের আবিষ্কার ও অবদান সম্পর্কে নতুন কিছু বলার নেই। কিন্তু, বিরল এ প্রতিভাধর ব্যক্তির জীবনের একটি অধ্যায় হয়তো অনেকেরই অজানা। আইনস্টাইন ছিলেন বিশ্বের সবচেয়ে ব্যর্থ স্বামী। ব্যক্তিগত জীবনে একেবারেই অসফল ছিলেন তিনি। অনলাইন টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়ে জানিয়েছে, ওয়াল্টার ইসাকসনের লেখা ‘আইনস্টাইন: হিজ লাইফ অ্যান্ড ইউনিভার্স’ নামক নতুন এক গ্রন্থে উঠে এসেছে এমনই তথ্য। কিছুটা চমকে দেয়ার মতো খবরই বটে। এতে বলা হয়েছে, ভালবাসার সম্পর্ককে অনেকটাই কঠোর শর্ত ও নিয়মের বেড়াজালে বেঁধে ফেলেছিলেন তিনি। খুব বেশি বাস্তববাদী হওয়ায়, প্রেম কখনও তার কাছে মধুর হয়ে ওঠেনি। বিয়ে করেছিলেন নারী বিজ্ঞানী মিলেভা ম্যারিককে। তিনিই তার প্রথম স্ত্রী। ১১ বছরের দাম্পত্য সম্পর্কে যখন সুখের খোঁজ পেলেন না, বিচারকের মতোই জারি করে দিলেন একের পর এক নিষ্ঠুর নিয়ম। ভাবলেন তাদের সন্তানের খাতিরেই দু’জনের সম্পর্ক টিকে থাকবে। আইনস্টাইন তার কঠোর নিয়মের যে তালিকাটি তৈরি করেছিলেন, তাতে তার স্ত্রী মিলেভাকে দাসির মতোই রাখা হয়েছিল। কোন স্নেহের বন্ধন সেখানে থাকবে না। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দিনের তিনটি নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন, আইনস্টাইনের জামাকাপড় অন্যান্য কাপড়-চোপড় সবসময় পরিপাটি করে রাখা, তার শোবার ও পড়ার ঘর দু’টি ঝকঝকে-তকতকে রাখা আরও কত কি ছিল সে তালিকায়। এখানেই শেষ নয়। স্বামী-স্ত্রীর সম্পর্কের কোন বন্ধনই সেখানে থাকবে না। ঘনিষ্ঠভাবে মেশা তো দূরের কথা। আইনস্টাইন নিজে না চাইলে, তার সঙ্গে কথা বলা বারণ ছিল। তিনি চাইলে, কোন প্রতিবাদ না করে মুহূর্তেই তার শোবার ঘর বা পড়ার ঘর ছেড়ে দ্রুত চলে যেতে হবে মিলেভাকে। সন্তানদের সামনে তাকে এমন কিছু বলা বা করা যাবে না, যা তার আত্মসম্মানে আঘাত হানে।  অবশ্য বেশিদিন এসব সহ্য করতে পারেননি মিলেভা। সব ধরনের দাম্পত্য সম্পর্ক ছিন্ন করে, সন্তানদের সঙ্গে নিয়ে আইনস্টাইনকে তার বার্লিনের বাড়িতে একা ফেলে গিয়েছিলেন। পরে অবশ্য বিয়ে করেছিলেন আইনস্টাইন। কিন্তু সুখ কখনও তার কাছে ধরা দেয়নি।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ