Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী কলেজ ছাত্র সোহানের মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: September 8, 2010 | 2:55 AM

 নিউইয়র্ক থেকে এনাঃনিউইয়র্ক সিটির ব্রঙ্কসে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী আহমেদ জে সোহান (১৯) মারা গেছেন।  ৬ সেপ্টেম্বর রাত ৯টায় কর্মস্থল থেকে মোটর সাইকেল যোগে বাসায় ফেরার সময় ১৪৯ স্ট্রীট এবং ব্রঙ্কস এভিনিউতে দ্রুতগামী একটি ভ্যান গাড়ি রেড লাইট অতিক্রম করে তার মোটর সাইকেলে আঘাত করে এবং অকুস্থলে সোহান মারা যান।

 

পুলিশ ঘাতক ভ্যানটিকে আটক করেছে ড্রাইভারসহ। সোহানের মামা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা এনাকে জানান, সোহান ব্রঙ্কস কম্যুনিটি কলেজে ভর্তি হয়েছিলেন এবং ৮ সেপ্টেম্বর তার ক্লাস শুরু হবার কথা। তার একদিন আগেই ঘাতক ভ্যান তার সুদর্শন এ যুবকের প্রাণ কেড়ে নিল। তিনি জানান, কুলাউড়ার বরমচালের সন্তান সিরাজউদ্দিন সোহাগের একমাত্র পুত্র ছিলেন সোহান। সন্তানের অকাল মৃত্যুতে তারা ভেঙ্গে পড়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, সোহান গ্রীষ্মকালিন ছুটিতে সিকিউরিটি গার্ড এর কাজ নিয়েছিলেন। সে সুবাদে ১৭ ও ১৮ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত এবিসি কনভেনশনেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন। সোহানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছছে ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রঙ্কস পার্কচেস্টার মসজিদে এবং ৮ সেপ্টেম্বর তাকে দাফন করা হয়েছে নিউজার্সী গোরস্তানে। তার অকাল মৃত্যু সংবাদে কম্যুনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ২০০৫ সালে সোহান তার মা-বাবা ও একমাত্র বোনের সাথে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV