নারীর তুলনায় পুরুষের গড় আয়ু বাড়ছে

ডেস্ক: নারীর তুলনায় পুরুষের গড় আয়ু কম ছিল। সত্তরের দশকে এ পার্থক্য ছিল অন্তত ছয় বছর। কিন্তু ক্রমেই পুরুষের আয়ু বাড়ছে। এমনটাই আশা করছেন অধ্যাপক লেস মেহিউ। মেহিউ ব্রিটেনের ক্যাস বিজনেস স্কুলের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক। তিনি জাতীয় পরিসংখ্যান বিভাগের উপদেষ্টাও। পুরুষের মধ্যে ধূমপান ছেড়ে দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় লিঙ্গভেদে গড় আয়ুর মধ্যে পার্থক্য হ্রাস পাচ্ছে। এমন মন্তব্য করেন অধ্যাপক মেহিউ। তিনিবলেন, ২০৩০ সালের মধ্যে নারী-পুরুষের গড় আয়ুতে কোনো পার্থক্য থাকবে না। বিগত কয়েক দশক ধরে নারীর তুলনায় পুরুষের গড় আয়ু বরাবরই কয়েক বছর কম ছিল। তবে এ পার্থক্য কমে এলে ২০৩০ সালের মধ্যে নারী-পুরুষ গড়ে ৮৭ বছর পর্যন্ত জীবনধারণ করবে বলে তিনি মনে করেন। নতুন সমীক্ষায় বলা হয়, পুরুষের চেয়ে নারী সবসময় নিয়ন্ত্রিত জীবনযাপন করে। ফলে তাদের গড় আয়ু বিশ্বব্যাপী কয়েক বছর বেশি ছিল। ১৯২০ সালের দিকে ব্রিটেনের ৮০ শতাংশ পুরুষ ধূমপান করত। চাকরি এবং গৃহকাজে নারীরা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত থেকেছে। খনি, রেল, নির্মাণ, পরিবহন বা জাহাজ শিল্প, উৎপাদন ও কৃষিভিত্তিক শক্ত কাজগুলো যুগ যুগ ধরে পুরুষরা করে আসছে। ফলে পুরুষকে স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে সবসময় থাকতে হয়েছে। এতে হৃদরোগ বা অন্যান্য জটিল ব্যাধিতে বেশি আক্রান্ত হয়েছে পুরুষ। অধ্যাপক মেহিউ বলেন, ছেলে ও মেয়ে একসঙ্গে জন্মালেই তাদের আয়ু সমান হবে_ এমন ধারণা করা সমীচীন হবে না। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক ডেভিড লিওন বলেন, পৃথিবীর সব দেশেই নারী জীবনযাপন, পর্যাপ্ত বিশ্রাম, খাদ্যাভ্যাস এবং শৃঙ্খলাবদ্ধ ও নিয়মানুবর্তিতার জন্য সুবিধাজনক অবস্থানে আছে। তিনি বলেন, নব্বইয়ের দশকে সমাজতান্ত্রিক পূর্ব ইউরোপ ও রাশিয়ায় পুরুষের গড় আয়ু নারীর চেয়ে ১৩ বছর কম ছিল। এখন সে চিত্র অনেক পাল্টে গেছে। বিবিসি।সমকাল
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests