মার্কিন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেল স্মার্ট টেক আইটি সল্যুশন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ড. ন্যানিদ জ্যাচারি (ক্যামেরুনস পার্মানেন্ট রিপ্রেজেন্টিটিভ ইউনাইটেড ন্যাশনস) গত শনিবার ‘স্মার্ট টেক আইটি সল্যুশনকে’ কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লাইফটাইম অ্যাওয়ার্ড সম্মাননা পুরষ্কার প্রদান করেন। জমকালো এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ম্যানহাটন অডিটোরিয়ামে। আইটি জগতে অভূতপূর্ব অবদান রাখার জন্য এই পুরষ্কার প্রদান করা হয়। এই গালা প্রোগ্রামে সার্টিফিকেট, গোল্ড মেডালসহ আজীবন সম্মাননা প্রদান করা হয় যা গ্রহণ করেন স্মার্ট টেক আইটি সল্যুশনের পক্ষ থেকে সিইও সারওয়ার আহমেদ ও ডিরেক্টর মোঃ আব্দুস সোবহান।
এই প্রোগ্রামে আরও দুইজন বাংলাদেশী পুরষ্কার পান। প্রিসিলা ফাতেমা সোস্যাল ওয়ার্কার হিসেবে ও তামজিদ ট্যালেন্টেড স্টুডেন্ট হিসেবে।
মোঃ আব্দুস সোবহান জানান, স্মার্ট টেক আইটি সল্যুশন গত পাঁচ বছর ধরে দেশী কমিউনিটিসহ সকল কমিউনিটিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শতাধিক মানুষ কোর্স করে নিজেরদের ক্যারিয়ার গড়তে পারছে আইটিতে। ১০০ হাজার ডলার ইনকাম করতে পারছে অনায়াসেই। স্মার্ট টেকের এই সাফল্য আমাদের সাফল্য। এই সাফল্যের পর স্মার্ট টেক আরও উজ্জীবিত হয়ে নতুন পরিসরে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে বলেই তার বিশ্বাস।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল