Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরা লার্জ সিনোপটিক সার্ভে টেলিস্কোপ !

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: April 27, 2012 | 11:14 AM

 চিলিতে অবস্থিত লার্জ সিনোপটিক সার্ভে টেলিস্কোপটিকেই (এলএসএসটি) বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরা বলে দাবি করেছেন মার্কিন গবেষকেরা। কারণ, এই ক্যামেরায় রয়েছে ৩.২ বিলিয়ন পিক্সেল সেন্সর—যা আকাশ পর্যবেক্ষণে ব্যবহূত হবে। গবেষকদের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, এলএসএসটি টেলিস্কোপটি আমাদের বিশ্ব সম্পর্কে ধারণা পাল্টে দিতে সক্ষম। রাতের আকাশের উন্নত ছবি তুলে মহাকাশ পর্যবেক্ষণে গবেষকদের সাহায্য করবে বিশ্বের ‘বৃহত্তম ডিজিটাল ক্যামেরা’।
গবেষকেরা জানিয়েছেন, এ টেলিস্কোপটি থেকে প্রাপ্ত তথ্য প্রতিবছর ৬০ লাখ গিগাবাইট পেরিয়ে যাবে, যা প্রতিদিন রাতে ৮ মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরায় তোলা ৮ লাখ ছবির সমান। কিন্তু এলএসএসটির ছবির মান সাধারণ ডিজিটাল ক্যামেরায় তোলা ছবির তুলনায় আরও উন্নত হবে যা বৈজ্ঞানিক গবেষণায় কাজে লাগানো সম্ভব হবে। এ ক্যামেরায় তোলা ছবি দেখে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারসহ গ্রহাণুগুলো গবেষণা করবেন বিজ্ঞানীরা।
এলএসএসটি ক্যামেরা প্রকল্পের কর্মকর্তা নাদিন কুরিতা জানিয়েছেন, ১৮৯টি সেন্সর, তিন টনেরও বেশি যন্ত্রাংশ খুব অল্প একটি স্থানের মধ্যে যুক্ত করে জটিল এই টেলিস্কোপটি তৈরি করা হয়েছে। এ টেলিস্কোপটি তৈরিতে প্রায় এক দশক ধরে কাজ করছেন গবেষকেরা। ২০১৪ সাল নাগাদ এলএসএসটি তৈরির কাজ শেষ হবে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV