প্রেমে ভয় কেন নারীর?
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বা প্রতারণার শিকার হয়ে অনেক নারীই আর কখনই প্রেমের সম্পর্কে না জড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু এমন অনেক নারী আছেন, যাঁরা এ রকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি না হয়েও কখনো প্রেম করতে চান না। এমনকি কেউ তাঁকে সত্যিই ভালোবাসে, এমনটা জানার পরও সেই নারীরা নিজের সিদ্ধান্তে অটল থাকেন। মগ্ন থাকেন শুধু নিজের মধ্যেই। তাঁরা যেন অদৃশ্য একটা প্ল্যাকার্ড ঝুলিয়ে এই দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন: ‘প্রেমের জন্য নয়।’ তাঁরা শুধু কি কারও সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হবেন না, এই কারণে? নাকি কিছুটা নারীবাদ ঘেঁষা এই নারীরা পুরুষদের প্রতি আকৃষ্ট হলেও পরে আবার ভাবেন, ‘তাদেরকে ছাড়াই তো অনেক ভালো আছি?’ কেন এই নারীরা কখনো প্রেম না করার সিদ্ধান্ত নেন বা কোনো প্রেম প্রস্তাবে সাড়া দেন না?প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আতঙ্ক বেশির ভাগ সম্পর্কগত ইস্যুরই সাধারণ একটা সমস্যা। অনেকেই কারও সঙ্গে ঘনিষ্ঠ কোনো সম্পর্কে জড়াতে চান না প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে—এই আতঙ্কে। হয়তো কোনো পুরুষের প্রতি ওই নারীর আবেগ-অনুভূতি আছে। কিন্তু তার পরও দায়িত্বশীল একটা সম্পর্কে জড়ানোর ভয়ে তিনি প্রত্যাখ্যান করবেন পুরুষটিকে। নারীটি হয়তো তাঁর মাথায় আনবেন প্রেমের সম্পর্ক গড়ার সব নেতিবাচক চিন্তাগুলো। আর শেষে ঘোষণা করবেন, ‘আমি একাই ভালো আছি, কোনো প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের চেয়ে।’
অনেক নারীই তাঁর চারপাশে অনেক খারাপ সম্পর্কের অভিজ্ঞতার সামনা-সামনি হতে হতে প্রেমের সম্পর্ক গড়ার ওপর আগ্রহ হারিয়ে ফেলেন। চিকিৎসা মনোবিজ্ঞানী মানসি হাসান টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘যেসব নারী তাঁদের চারপাশে, পরিবার বা বন্ধুবান্ধবদের মধ্যে অনেক দাম্পত্য কলহ দেখেন বা বাজে প্রেমের সম্পর্ক দেখেন—তাঁরা কিছুটা বিতৃষ্ণা থেকেই পুরুষদের দূরে সরিয়ে রাখেন। তাঁরা হয়তো কখনো অনুধাবন করেন না যে তাঁদের নিজেদের জীবনের ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকমও হতে পারে। কিন্তু চারপাশের খারাপ অভিজ্ঞতা থেকে তাঁরা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কখনো প্রেম করার মতো ভুল করবেন না।’
অনেক নারীই প্রেমের সম্পর্কে জড়াতে চান না হূদয় ভাঙার ভয়ে। ছেলেদের সব সময় দূরে রাখেন এমন একজন নারী সুশান মার্ক বলেছেন, ‘আমি জানি, আমি সব সময় পুরুষের ভালোবাসা পাওয়ার ব্যাপারটাকে এড়িয়ে গেছি, এমনকি সে আমার প্রতি আকৃষ্ট—এটা জানার পরেও। কারণ, আমি ভয় পাই, যদি পরে আমাকে আঘাত পেতে হয়! আমি এটা সহ্য করতে পারব না। তার চেয়ে আমি অনুভূতি-শূন্য হয়ে থাকব সেটাও ভালো।’ শুধু সুশান মার্কই না, এই হূদয় ভাঙার ভয়টা আরও অনেক নারীর মধ্যেই কাজ করে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity