Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

দক্ষ শ্রমিকদের জন্য অভিবাসন প্রক্রিয়া সহজ করবে কানাডা

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: April 27, 2012 | 4:34 PM

সাইফুল্লাহ মাহমুদ দুলাল : কানাডায় দক্ষ শ্রমিকদের জন্য অভিবাসন নিয়মনীতি সহজতর করার প্রক্রিয়া চলছে। তেল, গ্যাস ও নির্মাণ শিল্পে শ্রমিকের ঘাটতি পূরণে এ ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে ইমিগ্রেশন মন্ত্রণালয় দক্ষ শ্রমিক কর্মসূচিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। নাগরিকত্ব, অভিবাসন ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী জেসন কেনি সরকারের এই উদ্যোগের কথা জানিয়ে বলেছেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিনিয়োগ দিন দিন বেড়ে চলেছে। ফলে কানাডার শ্রমবাজারে, বিশেষত তেল, খনিজ ও নির্মাণ শিল্পে দক্ষ শ্রমিক ও পেশাজীবীর যে ঘাটতির সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে কার্যকর একটি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, এ বছরের শেষদিকে দক্ষ শ্রমিকদের আকৃষ্ট করতে বিশেষ একটি কর্মসূচি গ্রহণ করা হবে। এতে দেশে অস্থায়ী শ্রমিক অভিবাসনের সংখ্যা ক্রমশই কমে আসবে। নতুন কর্মসূচিতে অভিবাসন ব্যবস্থায় নিয়োগদাতাদের ভূমিকা আরও বাড়বে, যা তাদের অপরিহার্য চাকরির ক্ষেত্রে শূন্যতা পূরণে দ্রুত পদক্ষেপ নেয়ার সুযোগ করে দেবে।

জেসন কেনি বলেন, অতীতে দেখা গেছে, কঠোর নিয়মকানুনের ফলে দক্ষ শ্রমিকদের কানাডার অর্থনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করা কার্যত দুঃসাধ্য ছিল। স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ইংরেজি অথবা ফরাসি ভাষায় অত্যন্ত দক্ষ হওয়ার শর্ত জুড়ে দেয়ার অর্থই হলো, দক্ষ শ্রমিকেরা যেন কানাডায় আসতে না পারে। তিনি জানান, নতুন কর্মসূচিটি কানাডার নিয়োগদাতাদের নিয়োগ প্রস্তাবের ভিত্তিতে তৈরি হবে। দক্ষ শ্রমিকদের অভিবাসনের জন্য প্রয়োজন হবে দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণপত্র, যা কানাডিয়ান সনদ ও মানের সমতুল্য হবে। এছাড়া নতুন ব্যবস্থায় ইংরেজি ও ফরাসি ভাষায় অনর্গল কথা বলতে পারার মতো কঠিন শর্ত না থাকলেও ভাষার ক্ষেত্রে কিছু যোগ্যতার প্রয়োজন পড়বে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV