নিউইয়র্কের আকাশে দেড় লাখ পাউন্ড ওজনের মহাকাশ শাটল যান

নিউইয়র্কবাসীর জন্য গতকাল অপেক্ষা করছিল বিস্ময়। দেড় লাখ পাউন্ড বা ৬৮ হাজার কেজি ওজনের একটি মহাকাশ শাটল যান ‘এন্টারপ্রাইজ’ গতকাল নিউ ইয়র্কের আকাশে ওড়ার পর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি জানিয়েছে, গতকাল একটি ৭৪৭-জেট বিমানের ওপরে সংযুক্ত করে নিউইয়র্কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় আকাশের বেশ নিচ দিয়ে ঘোরানো হয় শাটল যানটি। স্ট্যাচু অব লিবার্টির ওপর দিয়েও নেয়া হয় এটিকে। এ উপলক্ষ্যে নিউইয়র্কজুড়ে গতকাল ছিল উৎসবের আমেজ। সবাই প্রতীক্ষায় ছিলেন কখন এক নজর দেখবেন শাটল যানটিকে। স্মরণীয় করে রাখবেন বিশেষ মুহূর্তটিকে। এ দৃশ্য দেখতে ও ক্যামেরাবন্দী করতে বহু মানুষ উঠেছিলেন বাড়ির ছাদে ও উঁচু ভবনগুলোতে। এদিকে মহাকাশ গবেষণা সংস্থা নাসা এরই মধ্যে শাটল কর্মসূচি গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ও সে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। ‘এন্টারপ্রাইজ’ নামের শাটল যানটিকে রাখা হবে নিউইয়র্কের ইন্ট্রেপিড সি, এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে। যাদুঘরের অন্যতম আকর্ষণ হবে যানটি, তাতে সন্দেহ নেই।মানবজমিন
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’