দৈনিক অন্তত: ৬ ঘন্টা ঘুমাতে চেষ্টা করুন : ঘুমের জন্য স্লিপিং পিল খাবেন না
ডা. মোড়ল নজরুল ইসলাম : ঘুম মানুষের এক অপরিহার্য অংশ। ঘুম ছাড়া কোন অবস্থাতেই একজন মানুষ সুস্থ স্বাভাবিক থাকতে পারে না। মানব দেহটা একটা বিশাল কম্পিউটারের মত। হার্ট, ফুসফুস, লিভার, কিডনি, ব্রেইন, স্নায়ুতন্ত্র সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে সুনির্দিষ্ট পন্থায়। মহান সৃষ্টিকর্তার এক অভূতপূর্ব সৃষ্টি এই মানবদেহ। অতি সূক্ষ্ম আধুনিক সফটওয়ারের মত স্বয়ংক্রিয়ভাবে মানব শরীর চলছে বিরামহীনভাবে। তাই এই মানব শরীরকে সুস্থ রাখতে হলে প্রয়োজন নির্দিষ্ট পরিমাণ ঘুম। বিশেষজ্ঞদের মতে দিনে অন্তত: ৬ ঘন্টা ঘুম প্রয়োজন। এতে শরীর ও মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায়। আর পরিমিত সুনিদ্রা হলে শরীর, মন, মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করার জন্য প্রস্তুত হয়। ফলে কাজের ফলাফল বা পারফরম্যান্সও ভালো হয়। এ ছাড়া গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং প্রত্যুষে ঘুম থেকে ওঠে প্রার্থনা, জগিং, ব্যায়াম করলে শরীর মন উভয় সতেজ ও প্রফুল্ল থাকে। বাড়ে কাজের গতি। প্রবণতা কমে অন্যের অনিষ্ট সাধনের। তাই দৈনিক অন্তত: ৬ ঘন্টা ঘুমাতে চেষ্টা করুন। সুস্থ থাকুন। তবে মনে রাখতে হবে ঘুমানোর চেষ্টা করতে হবে স্বাভাবিক পন্থায়। অনেকে স্লিপিং পিল খেয়ে ঘুমাতে চেষ্টা করেন এতে শরীরে লাভের চেয়ে ক্ষতি বেশী। তাই কোন অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ব্যতীত স্লিপিং পিল বা ঘুমের ওষুধ সেবন করবেন না। ই-মেইল: [email protected] ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং