Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

সাইন্সে নোবেল প্রাইজ উইনার স্যার জন সাল্সটনের বাংলাদেশের অবস্থানের ভূয়সী প্রশংসা

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: May 1, 2012 | 9:34 PM

নিউইয়র্ক : সাইন্সে নোবেল প্রাইজ উইনার রয়েল সোসাইটির সভাপতি প্রফেসর স্যার জন সাল্সটন আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্টদূত ড. এ.কে. আব্দুল মোমেনের সাথে তার দপ্তরে রিও প্লাস টুয়েন্টি মহাসম্মেলনের প্রেক্ষিতে সাক্ষাৎ করেন। আসন্ন জুন মাসের ২০-২২ তারিখ রিও শহরে ভবিষ্যতে কি ধরণের পৃথিবী আমরা চাই, কি ধরনের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন বিশ্ববাসী চায় তার উপরই মহাসম্মেলন হচ্ছে। এতে বাংলাদেশের অবস্থান যেমন-দারিদ্র নিরসন, জলবায়ুর সহযোগী ব্যবস্থা, পপুলেশন বা জনগণের ক্ষমতায়নে অঙ্গীকার-এগুলোর সাথে রয়েল সোসাইটি একাত্মতা ঘোষণা করেছে।

প্রফেসর সাল্সটনের নেতৃত্বে রয়েল সোসাইটি নয়টি প্রস্তাব নিয়ে এসেছে যাতে এগুলো রিও প্লাস টুয়েন্টিতে আলোচিত হয়। এগুলোর মধ্যে প্রধান হচ্ছে দারিদ্র নিরসন, দ্বিতীয়তঃ খাদ্যশস্য ও বিদ্যুতের নিশ্চয়তা ও অপচয় কমানো, তৃতীয়তঃ ফ্যামিলি প্ল্যানিং, শিক্ষার অগ্রগতি ইত্যাদি। তার সাথে আরো উপস্থিত ছিলেন রয়েল সোসাইটির পলিসি এ্যাডভাইজার মিস মেরি রাম্বসি। রাষ্ট্রদূতের সাথে আলোচনায় অংশ নেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান।

ট্যাগ:
Situs Streaming JAV