নিউইয়র্কে কমিউনিটি সংগঠক নাসেরের নামাজে জানাযা সম্পন্ন : সৎকারের সহায়তায় এগিয়ে এলেন আবু জাফর মাহমুদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ে আজীবন সংগ্রামী তরুণ প্রয়াত মোহাম্মদ নাসের আখতারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের ওজোন পার্কের ফরবেল মসজিদে। মঙ্গলবার আসর নামাজের আগে মসজিদের সম্মুখ বারান্দা ও সিঁড়িতে কয়েক’শ প্রবাসী বাংলাদেশি তার জানাযার নামাজে শরিক হন। ওই সময়ে বাংলাদেশি কমিউনিটির পরিচিত
মুখ ও সংগঠক নাসের আখতারের মরদেহ দেশে পাঠানোসহ বিভিন্ন আনুষ্ঠানিকার ব্যয়ভারের বড় একটি অংশ বহন করার কথা জানান প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মানুষ স্যার ড. আবু জাফর মাহমুদ। তিনি ঘোষণা দেন, নাসের আমার ভাই। তার জন্য পরিবার ও নিকটজনের পক্ষ থেকে যা করনীয়, সেই দায়িত্ব আমাদের। তিনি বলেন, নাসের এর একটি পুত্র সন্তান রয়েছে। তার লেখাপড়ার চালানোর প্রয়োজনে যোগাযোগ করলে
আমরা তার দায়ভার গ্রহণ করবো। জানাযায় নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে নাসেরের পরিচিত শুভার্থীরা অংশ নেন। তারা নাসেরের বন্ধু বৎস্যল আচরণ, তৎপরতা ও সেবামুলক তৎপরতার বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে বলেন, তার আকস্মিক মৃত্যূতে কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যা কখনোই পুরণ হবার নয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes