নিউইয়র্কে শাহীন কামালী-মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ সভা: আগামী আগস্ট মাসে নির্বাচন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে শাহীন কামালী এবং মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের কাযর্করি কমিটি ও নির্বাচন কমিশনের এক যৌথ সভা গত ১৯ মে রোববার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সহ-সম্পাদক আতাউল গনী আসাদের পরিচালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম। সংগঠনের সাংগঠনিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ এবং একটি অবাধ, নিরপেক্ষ এবং জালালাবাদবাসীর অংশগ্রহণে নির্বাচনে কাযর্করি কমিটির সার্বিক সহযোাগতার আশ্বাস প্রদান করেন মঈনুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের স্বাগত জানিয়ে বক্ত্যব রাখেন সহ-সভাপতি দরুদ মিয়া রনেল (সিলেট), সহ-সভাপতি মনির উদ্দিন (সুনাম গঞ্জ), সহ-সভাপতি বশির খান (মৌলভী বাজার), সহ-সভাপতি শেখ জামাল হোসেন (হবিগঞ্জ), সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরি কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী শেফাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহিদুল হক রাসেল, সাহিত্য সম্পাদক আব্দুল চৌধুরী উমেল, সমাজকল্যাণ সম্পাদক জয়নাল আবেদীন লায়েক, কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, আইন সম্পাদক দেওয়ান মোতাসসির, কার্যকরি কমিটির সদস্য হেলিম উদ্দিন, মিজানুর রহমান।
সভায় অচিরেই ভোটার সংগ্রহ কার্যক্রম এবং ৭ জুলাই ভোটার নিবন্ধনের শেষ দিন নির্ধারণ করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম, বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান সাবু (সিলেট), সৈয়দ শওকত আলী (মৌলভী বাজার), প্রফেসর আমিনুল হক চুন্নু (সুনামগঞ্জ) উপস্থিত ছিলেন। সভায় কমিশনারবৃন্দ আগামী আগস্ট মাসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
