দু’সপ্তাহের জন্য দেশে যাবেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

আগামী সপ্তাহে দেশে ফিরছেন কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ। তবে তার এ ফেরা মাত্র ২ সপ্তাহের জন্য। এসময় বাংলাদেশে থেকে আবারও চিকিৎসার জন্য নিউইয়র্ক আসবেন । পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার হুমায়ূন আহমেদের এমআরআই সম্পন্ন হয়েছে। ৭ই মে রিপোর্টা পাবেন। তার পরই তিনি দেশে যাবেন। আগামী সোমবার এমআরআই রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। তবে তারা আগে থেকেই বিকল্প হিসেবে দু’টি চিকিৎসার সিদ্ধান্ত নিয়ে রেখা হয়েছে। যদি এমআরআই রিপোর্টে ক্লোন ক্যান্সারের নিরাময়ে অধিকতর উন্নতি লক্ষ্য করা যায়, তাহলে টিউমারটি অপসারণে তার শরীরে অস্ত্রোপচার করা হবে। তা-না হলে বিশেষ ধরনের কেমোথেরাপির ব্যবস্থা নেয়া হবে। যা অতি আধুনিক এবং কেবল যুক্তরাষ্ট্রেই করা সম্ভব। তবে এসবের যাই করা হোক তার আগে দু’থেকে তিন সপ্তাহ বিরতি নেবেন চিকিৎসকরা। আর এই সময়ের মধ্যেই হুমায়ূন আহমেদ প্রিয় দেশ ঘুরে যেতে চান।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests