Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

পড়ার চাপে ক্ষীণদৃষ্টিতে ভুগছে এশীয় শিশুরা

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: May 4, 2012 | 6:10 PM

এশিয়ার প্রধান প্রধান শহরের বিদ্যালয়ে পড়ালেখা শেষ করা শিক্ষার্থীদের ৯০ শতাংশ ক্ষীণদৃষ্টি (মাইয়োপিয়া) সমস্যায় ভুগছে। চিকিৎসা বিজ্ঞানবিষয়ক সাময়িকী ল্যানচেট-এ প্রকাশিত এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
গবেষকেরা বলছেন, বিদ্যালয়ে পড়ালেখার অতিরিক্ত চাপ এবং বাইরের প্রাকৃতিক আলো থেকে বঞ্চিত হওয়ার কারণেই দৃষ্টিশক্তিজনিত সমস্যা এত প্রকট আকার ধারণ করছে।
গবেষকেরা জানান, পড়ার অতিরিক্ত চাপে থাকা এসব শিশুর প্রতি পাঁচজনের একজন দৃষ্টিশক্তির মারাত্মক সমস্যা এমনকি অন্ধত্বের কবলে পড়ছে। অথচ যুক্তরাষ্ট্রে ক্ষীণদৃষ্টি আক্রান্ত শিক্ষার্থীর হার গড়ে মাত্র ২০-৩০ ভাগ।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও গবেষক দলের প্রধান ল্যান মরগ্যান জানান, দক্ষিণ-পূর্ব এশিয়াতেও একসময় ক্ষীণদৃষ্টি আক্রান্তের গড় ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে ছিল। কিন্তু গত দুই প্রজন্ম ধরে এ অঞ্চলে ব্যতিক্রমী কিছু পরিবর্তন এসেছে। এর ফলে এ হার ২০ থেকে বেড়ে ৮০ শতাংশে পৌঁছেছে। তরুণদের মাঝে তা ৯০ শতাংশের মতো। এ প্রজন্ম পূর্ণবয়স্ক হতে হতে এ পরিস্থিতি একটি প্রকট স্বাস্থ্যসংকট হয়ে দেখা দেবে।
কেউ যদি দুই মিটার দূরের বস্তু অস্পষ্ট দেখে তবে চোখের এ অবস্থাকে চক্ষু বিশেষজ্ঞরা ক্ষীণদৃষ্টি বলে থাকেন।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বেশ কয়েকটি কারণ দৃষ্টিশক্তির এ ধরনের সমস্যা সৃষ্টির পেছনে কাজ করে। এর মধ্যে পড়ালেখার অতিরিক্ত চাপের কারণে সারাক্ষণ ঘরে বসে বইয়ে মুখ গুঁজে থাকা এবং বাইরের আলো থেকে বঞ্চিত হওয়াটা অন্যতম। অধ্যাপক মরগ্যান যুক্তি দেখান, দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশির ভাগ শিশু বিদ্যালয়ে পড়ালেখার পেছনে দীর্ঘ সময় ব্যয় করে এবং বাড়িতে এসেও পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকে। এতে তাদের চোখের ওপর চাপ পড়ে। কিন্তু দিনে গড়ে দু-তিন ঘণ্টা খোলা আলোতে সময় কাটানো চোখের জন্য স্বাস্থ্যকর। বিবিসি।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV