Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কের নির্বাচন সংক্রান্ত নথিপত্র বাংলা ভাষাতেও হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: May 7, 2012 | 3:25 PM

এনা, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির নির্বাচন সংক্রান্ত নথিপত্র এবং ব্যালট পেপার বাংলা ভাষাতেও করা হচ্ছে। বোর্ড অব ইলেকশন এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল এ ব্যাপারে উচ্চভিলাষী একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তা শীঘ্রই কার্যকর হতে চলেছে। বোর্ড অব ইলেকশনের কর্মকর্তা খোরশেদ চৌধুরী এনাকে জানান, বাংলা ভাষাভাষীর সংখ্যা নিউইয়র্ক সিটিতে অনেক বেড়েছে। বাংলা ভাষী ইমিগ্র্যান্টরা নির্বাচনী ধারায় সহজে সম্পৃক্ত হতে পারবেন নির্বাচন সংক্রান্ত সবকিছু বাংলায় প্রকাশিত হলে। এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের সৌন্দর্য। খোরশেদ চৌধুরী আশা করছেন, বাংলায় সবকিছু প্রকাশিত হলে সামনের নির্বাচনে বাংলাদেশী-আমেরিকানদের ভোট প্রদানের আগ্রহও অনেক বাড়বে। একইভাবে হিন্দি এবং পাঞ্জাবী ভাষাতেও নথিপত্র অনুবাদের কথা রয়েছে। নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকার পাবলিক স্কুলে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা চালু হয়েছে কয়েক বছর আগে। কয়েকটি হাসপাতালেও বাংলা চালু করা হয়েছে। এছাড়া সরকারী অফিস-আদালতে চাইলেই অনুবাদক দেয়া হচ্ছে বাংলা ভাষীদের।

বলার অপেক্ষা রাখে না যে, নিউইয়র্ক সিটির কুইন্স, ব্রকলীন, ব্রঙ্কস এবং ম্যানহাটানে দু’লক্ষাধিক বাংলাদেশী বাস করছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। ব্রঙ্কস বরোতে বাংলাবাজার এভিনিউ এবং কুইন্স ও ব্রকলীনের সীমান্ত বরাবর ওজনপার্কে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘মিজানুর রহমান ওয়ে’ এবং ব্রকলীনের আরেকটি সড়কের নামকরণ হয়েছে ‘শাকিলা-নূরল হক মিয়া সড়ক’। ২০০২ সালের ১৭ আগস্ট কর্মস্থল থেকে ওজনপার্কে বাসায় ফেরার সময় হিসপ্যানিক দুর্বৃত্তের বেধড়ক পিটুনিতে নিহত হন বাংলাদেশী ফটো সাংবাদিক মিজানুর রহমান। তার স্মরণে ঐ রাস্তার নামকরণ করা হয় ‘মিজানুর রহমান ওয়ে।’ অপরদিকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ট্যুইন টাওয়ারে নিহত হন নূরল হক মিয়া এবং শাকিলা ইয়াসমীন দম্পতি। তারা যে বাসায় বাস করতেন ব্রকলীনের ঐ সড়কের নামকরণ করা হয়েছে ‘শাকিলা-নূরল হক মিয়া সড়ক।’ ব্রকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডকে ‘বাংলা টাউন’ করার দাবি দীর্ঘদিনের। এমনি অবস্থায় বোর্ড অব ইলেকশন এবং সিটি কাউন্সিল কর্তৃক নির্বাচন সংক্রান্ত যাবতীয় নথিপত্র বাংলায় প্রকাশের সিদ্ধান্ত কম্যুনিটির জন্যে সুসংবাদ বলে অনেকে মনে করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV